ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দখলে নেই অথচ দলিল আছে, তাহলে কে পাবে এই জমি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জমিসংক্রান্ত বিরোধ সাধারণ। অনেক সময় এমন হয়, কারো হাতে বৈধ দলিল থাকলেও রেকর্ডে নাম নেই বা বাস্তবে জমি দখল করা নেই। বিশেষ করে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বা জমির খোঁজখবর না রাখা ব্যক্তিরা এই সমস্যায় পড়ে থাকেন।

আইন অনুযায়ী, জমি ফিরে পাওয়ার জন্য দুটি ধাপ অতিক্রম করতে হয়: মালিকানা প্রমাণ করা এবং দখল পুনরুদ্ধার করা। যদি আপনার কাছে দলিল থাকে কিন্তু নামজারি হয়নি এবং রেকর্ডে অন্য কারোর নাম থাকে, তাহলে আদালতের মাধ্যমে মালিকানা প্রমাণ করতে হবে।

যেখানে মামলা করবেন তা নির্ভর করে সময়সীমার ওপর। সরকারি খতিয়ান প্রকাশের দুই বছরের মধ্যে রেকর্ড সংশোধন করতে চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে (LST) আবেদন করতে হবে। দুই বছরের বেশি সময় হয়ে গেলে বা বিষয়টি তখন জানা না থাকলে সহকারী জজ আদালতে ‘ঘোষণামূলক মামলা’ করতে হয়। এখানে আদালতের মূল উদ্দেশ্য হলো প্রমাণ করা যে আপনি প্রকৃত মালিক, যদিও রেকর্ডে আপনার নাম নেই।

মালিকানা প্রমাণ হওয়ার পর দখল পুনরুদ্ধারের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ধারা ৮ অনুসারে জেলা প্রশাসকের অফিসে গঠিত ভূমি প্রতিকার আদালতে আবেদন করতে হবে। আবেদন করার সময় আদালতের আদেশ ও প্রয়োজনীয় দলিলসহ নির্ধারিত ফরম জমা দিতে হয়। ম্যাজিস্ট্রেট যাচাই ও তদন্ত শেষে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারেন।

সুতরাং, দলিল থাকলেও জমি পাওয়ার আশা শেষ নয়। সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের নির্দেশনা মেনে আপনি আপনার জমির মালিকানা ও দখল উভয়ই ফিরিয়ে নিতে পারেন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে।
সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
টাঙ্গাইলে শিশু সাইফ আহমেদ ওয়ালিদ হত্যা মামলায় সৎমা সাবরিন নাহার সিনথিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড আদেশ দেন।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া সেই তরুণী আবারও রিমান্ডে
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
আরও পড়ুন
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
বাইশরশি জমিদারবাড়ি সংরক্ষণের উদ্যোগ
জমি কিনে দলিল করার আগে যাচাই জরুরি ৭ বিষয়
ফসলি জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত কুমিল্লার ২৪ কৃষক পরিবার