ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত

কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (১৫ এপ্রিল) তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী লিটন আহমেদ জানান, মনোনয়ন ফরম জমা দিতে প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু তিনি বর্তমানে কারাগারে থাকায় সেই স্বাক্ষর নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে।

আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী ব্যারিস্টার সুমন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে তিনি যুবলীগের আইন সম্পাদক ছিলেন। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন।
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / আমার স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন ও মগজ বের হয়ে গেছে: সাক্ষীর জবানবন্দি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রিকশাচালক শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম।
আমার স্বামীর মাথার খুলি ছিন্নভিন্ন ও মগজ বের হয়ে গেছে: সাক্ষীর জবানবন্দি
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
আরও পড়ুন
ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া: ফ্যাক্টওয়াচ