ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সপ্তমবারের মতো রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে সপ্তম দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ছয় দফায় ২১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা গেছে, আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে আবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার রিমান্ডে আসামি কিছু বিচ্ছিন্ন তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং এতে জড়িত অন্যদের ভূমিকা নিশ্চিত করতে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গণ–আন্দোলনে সংহতি জানিয়ে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী আফজাল নাছেরের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই হাসপাতালে মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
সরকারবিরোধী চক্রান্তে সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
বাংলাদেশের তথ্য পাচার করে ধরা ভারতীয় গুপ্তচর ৭ দিনের রিমান্ডে