ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি : আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে রেজওয়ান ঘটনার সঙ্গে অন্য আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। পরে উত্তেজিত জনতার মারধরে আহত হলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে রেজওয়ানসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা করেন। বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে রেজওয়ানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্দ্যোগে  ‘Turning Everyday Problem into Business Idea (দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ।
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
আরও পড়ুন
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী