ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন জনগণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:৩৭ পিএম
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করতে চালু করা সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘হেল্পলাইন’ সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা পাওয়া যায়।

বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা চালু রয়েছে। এছাড়া অনলাইন সেবা পেতে ডায়াল করতে হবে ‘১০৩’ নম্বর।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে বলেন, সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবা কার্যক্রম চলমান থাকবে। জনগণ ও বিচারপ্রার্থীরা যাতে এ সেবা গ্রহণ করে উপকৃত হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসস’কে জানান, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর হেল্পলাইন সেবা চালুর পর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশ-বিদেশ থেকে আইনী পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য এবং অভিযোগ দাখিল বিষয়ে মোট ৬ হাজার ৯১২টি কল এসেছে। এর মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কল এসেছে ২ হাজার ৯০৫টি।

হেল্পলাইন মনিটরিং সেলের তথ্য তুলে ধরে তিনি বলেন, আইনী পরামর্শ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৩১৭টি কল এসেছে। এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে ৫০৪টি কল করা হয়। এসব তথ্য তাৎক্ষণিকভাবে সেবাগ্রহীতাদের প্রদান করা হয়েছে।

এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫৪টি কল এসেছে। তবে অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় এ বিষয়ে করণীয় সম্পর্কে হেল্পলাইন থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

গত চার মাসে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি ও অসদাচরণ বিষয়ে মোট ৫৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনগত সেবা পাওয়া, নথি নিখোঁজ হওয়া এবং দ্রুত নিষ্পত্তি-সংক্রান্ত অভিযোগ ছিল ৪৮টি। পরে এসব সমস্যার সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।

এছাড়া, বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ সংক্রান্ত আরও ১০টি অভিযোগ এসেছে। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকগণের বিরুদ্ধে একটি, জেলা আদালতের বিচারকগণের বিরুদ্ধে সাতটি এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে আসা সাতটি অভিযোগের মধ্যে তিনটি প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। বাকি অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা আরও জানান, হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা নিতে কল করা হলেও যেসব কলের বিপরীতে সেবাগ্রহীতার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, এমন কলের সংখ্যা ১ হাজার ৬৭২টি।

এদিকে সুপ্রিম কোর্ট হেল্পলাইনের পাশাপাশি বর্তমানে দেশের ৬৪টি জেলা আদালত এবং আটটি মহানগর দায়রা জজ আদালতেও একই ধরনের পৃথক হেল্পলাইন সেবা চালু রয়েছে। এর ফলে সারা দেশের বিচারপ্রার্থীরা আইন ও আদালত-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সহজেই পাচ্ছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি
জলবায়ু-অভিবাসন-অস্ত্র আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নতুন অধিবেশন