ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাগুরায় কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: আরটিভি

মাগুরায় রাজিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে রাজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন

শিশুটির মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ চার বছরপরে এই মামলার রায় হলো।

মামলার রায়ে সন্তুষ্ট হয়ে শিশুটির মা এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাসান শেখ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায়ে আমরা সন্তুষ্ট, রায়টি দ্রুত কার্যকর হবে বলে আশা করি।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই, রায়ের কাগজপত্র পাওয়ার পরে উচ্চ আদালতে আপিল করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
নারীকাণ্ডে বিতর্কিত জামায়াতে ইসলামীর এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচণার মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
আরও পড়ুন
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড