ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
হাইকোর্ট- ছবি: সংগৃহীত

খুলনার লবণচোরায় ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নিম্ন আদালতের দেওয়া পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই ঘটনায় দায়ের করা গণধর্ষণ সংক্রান্ত মামলাটিতে আসামিদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন—মো. লিটন, সাইফুল ইসলাম পিটিল, আবু সাঈদ, আজিজুর রহমান ওরফে পলাশ এবং শরিফুল আলম।

আদালতের রায়ে বলা হয়, হত্যা মামলায় (দণ্ডবিধির ৩৯৬ ধারা) ডাকাতিসহ হত্যার অভিযোগে নিম্ন আদালতের দেওয়া পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হলো। অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার (ধর্ষণ ও হত্যা) পরিবর্তে ৯(১) ধারায় দণ্ড পরিবর্তন করে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সৈয়দ আল আসাফুর আলী রাজা, মো. নাজিমুদ্দীন ও মাহমুদুল ইসলাম।

রায় ঘোষণার পর বাদী পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন,​আমরা অন্তত একটা পয়েন্টে সন্তুষ্ট যে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। ধর্ষণের সঙ্গে হত্যা সংক্রান্ত যে মামলাটা, সেই মামলাটাতে পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি পূর্ণাঙ্গ রায়টা পেলে বিচারকরা যে পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে যদি আমরা মনে করি যে ওই মামলাটাতেও আসামিদের সাজা বৃদ্ধি করার জন্য আপিল করা প্রয়োজন, তাহলে আমরা পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করব।

তিনি বলেন, ভিকটিম পরিবারের পক্ষ থেকে আমি অন্তত এটা বলতে পারি যে দুজন মানুষকে, বাবা-মেয়েকে হত্যা করা হয়েছিল, আজকে মৃত্যুদণ্ড বহাল হওয়ার মাধ্যমে পরিবারটা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন যে বাংলাদেশে একেবারে এত বড় নির্মম হত্যাকাণ্ড আনপানিশড যাচ্ছে না, অন্তত আদালতের কাছে গিয়ে প্রতিকারটা পাওয়া যাচ্ছে। এটা এক ধরনের স্বস্তি, এটা এক ধরনের শুকরিয়া আমি মনে করি ভিকটিম পরিবারের পক্ষ থেকে। যদিও পূর্ণাঙ্গ সাজা কার্যকর হওয়ার পরেই হয়তো ভিকটিম পরিবার প্রকৃত শান্তিটা পাবেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা মহানগরীর লবণচোরা এলাকার বুড়ো মৌলভীর দরগাহ পাড়ার ‘ঢাকাইয়া হাউজে’ ঘটে এই নৃশংস ঘটনা।

বাসার ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা প্রথমে পারভীন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করে। এর আগে ব্যাংক কর্মকর্তা পারভীনকে দলবেঁধে ধর্ষণ করে আসামিরা। পরে বাবা-মেয়ের মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর লবণচোরা থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত পারভীনের ভাই ও ইলিয়াস চৌধুরীর ছেলে রেজাউল আলম চৌধুরী বিপ্লব। তদন্তের এক পর্যায়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে মো. লিটন ও সাঈদকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন

পরবর্তী সময়ে ঘটনার চারদিন পর ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় ধর্ষণ ও হত্যার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।

বিচারিক আদালতের রায় ও হাইকোর্টে আইনি জটিলতা

​২০১৯ সালের ১৬ জুলাই খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ দুটি আলাদা মামলায় পাঁচ আসামি—লিটন, পিটিল, সাঈদ, পলাশ ও শরিফুলকে দুইবার করে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ড নিশ্চিতে মামলা দুটির 'ডেথ রেফারেন্স' এবং আসামিপক্ষের আপিল হাইকোর্টে আসে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হলে শুরুতেই আইনি এখতিয়ার নিয়ে জটিলতা তৈরি হয়।

সংঘটিত অপরাধ একটি হলেও মামলা দুটি ছিল ভিন্ন আইনি ধারার। বিশেষ দ্বৈত বেঞ্চকে কেবল ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর মামলা নিষ্পত্তির এখতিয়ার দেওয়ায় দণ্ডবিধির আওতায় থাকা ইলিয়াস চৌধুরী হত্যা মামলাটি কার্যতালিকা থেকে বাদ পড়েছিল।

ঘটনা ও সাক্ষ্য-প্রমাণ একই হওয়ায় দুটি মামলা যেন পৃথক বেঞ্চে বিচারে ন্যায়বিচার বঞ্চিত না হতে হয়, সে জন্য প্রধান বিচারপতি বরাবর বিশেষ আবেদন জানান মামলার বাদী রেজাউল আলম চৌধুরী।

সে সময় বাদীপক্ষের আইনজীবী সৈয়দ আসাফুর আলী রাজা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক উভয়েই বলেন, ন্যায়বিচারের স্বার্থে দুটি মামলার ডেথ রেফারেন্স একই বেঞ্চে শুনানি হওয়া জরুরি।

পরবর্তী সময়ে প্রধান বিচারপতির নির্দেশনায় একই বিশেষ বেঞ্চে টানা শুনানি শেষে বিচারকরা আজ চূড়ান্ত এই রায় দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা যৌতুক নয়: হাইকোর্ট
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের