ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধানক্ষেতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, সেই আসামির মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
আসামি মফিজ। ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণে ৮ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি মফিজের মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক ইয়াসির আরাফাত এই রায় দেন।

এসময় আসামিকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মফিজুল ইসলাম মফু। তিনি সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় এক কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ২০২৪ সালের ২৯ এপ্রিল কিন্ডারগার্টেন থেকে ফেরার পথে দণ্ডপ্রাপ্ত মফিজুল তাকে রাস্তার পাশের ধানের জমিতে নিয়ে ধর্ষণ করেন।
এসময় শিশুটির চিৎকার চেচামেচি করলে মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। শ্বাসরুদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার নড়াচড়া না দেখে তার কানের দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ এপ্রিল রাতে র‍্যাব মফিজুলকে গ্রেপ্তার করে। পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন র‍্যাবের তৎকালীন অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

আইনজীবী বদিউল আলম বলেন, ‘নির্মম ঘটনার রায়ে আমরা সন্তুষ্ট তবে দ্রুত বিচার কাজ সম্পন্ন হলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। এতে অপরাধের প্রবণতা কমবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
আইন পেশায় যুক্ত কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল।
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট’র ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না’
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। 
সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর