ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে শপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: আরটিভি

২০১৯ সালে ময়মনসিংহ সদরের বাশবাড়ি কলোনীতে স্বামী শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম শপু স্ত্রী মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করে মায়ের সঙ্গে নগরীর বাশবাড়ী কলোনীতে বসবাস করতেন। পরবর্তীতে তাদের একটি ছেলে সন্তান হয়। এরপর নিহত শপুর সঙ্গে নগরীর হাবন বেপারী এলাকার আফরোজা শেখ ইতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর শপু তার প্রথম স্ত্রী এবং সন্তানের সঙ্গে যোগাযোগ রাখলে এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে প্রায়শ‌ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিষয়টি মেনে নিতে না পেরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় ইতি শপুকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে হাবন বেপারী এলাকার বাড়ির সামনের পচা পুকুরে কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন। পরে ১৩ জুন কচুরিপানার ভেতরে শপুর হাত দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঐদিনই শপুর মা নুরুন্নাহার বাদী হয়ে ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন

মামলায় তদন্ত ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ, আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্ত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এছাড়াও দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ার আদালত তাকে খালাস দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে বিধিনিষেধ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না।
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
ফরিদপুরের সদরপুরে এক ব্যক্তিকে ফাঁসাতে ধর্ষণচেষ্টার অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে এক গৃহবধূ ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
জয়নালের নামে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন গৃহবধূ
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। কাঁদলে লাশ গায়েব করে দেবো।’জুলাই আন্দোলনে নিহত ১৪ বছরের ইমনের মরদেহ পাওয়ার পর আওয়ামী লীগের এক নেতা তাকে এমন হুমকি দিয়েছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ ইমনের মা।
‘কাঁদলে লাশ গায়েব করে দেবো’ ইমনের মায়ের বর্ণনা
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
আরও পড়ুন
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা