ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

‘ফেস দ্য পিপল’-এর সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তে পিবিআই

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক শাইফুর রহমান (সাইফুর সাগর)। ছবি: সংগৃহীত

অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক শাইফুর রহমান (সাইফুর সাগর) এবং এর প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

আগামী ১০ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা পিবিআইয়ের।

এর আগে, গত ৫ জুলাই মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মামলাটি দায়ের করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান ওইদিন পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন।

অভিযোগ অনুযায়ী, ‘ফেস দ্য পিপল’ অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশের সূত্রে অভিযুক্ত দুজন মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়েছিলেন।

অভিযোগে বলা হয়েছে যে, তারা একটি প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা, ফাউন্ডেশনের পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা এবং সংস্থাটির কার্যক্রমের ধারাবাহিক প্রচারের জন্য মাসিক ৫০ হাজার টাকা দাবি করেছিলেন।

কিন্তু এই টাকা দিতে অস্বীকার করলে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম নষ্ট করার হুমকি দেন অভিযুক্তরা।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আরও অভিযোগ করেন, ‘ফেস দ্য পিপল’ গত ২৮ জুন ফাউন্ডেশনটির মানহানি করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার ফলে সংস্থাটির আনুমানিক ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

উল্লেখ্য, ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক শাইফুর রহমানের (সাইফুর সাগর) বিরুদ্ধে এর আগেও তার অনলাইন পোর্টাল ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর বিরুদ্ধে অপতথ্য প্রকাশ করে মানহানি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

আরতিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
নারীকাণ্ডে বিতর্কিত জামায়াতে ইসলামীর এমপি (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচণার মামলায় মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
আরও পড়ুন
পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১
ছিনতাইয়ের ৩ বছর পর মিলল মাইক্রোবাস, কীভাবে!
ঝিনাইদহে সরকারি সার গুদামে ডিসপাসের নামে চাঁদাবাজির অভিযোগ
রংপুরের চার খুনের তদন্ত নিয়ে এবার যা জানালেন নতুন কমিশনার