
গাজীপুরে হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহির উদ্দিন ওরফে মহর কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।
মামলার নথিতে থাকা অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
আরটিভি/এমএইচজে



