ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম
রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন-ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গ্রেপ্তার চারজন হলেন সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুই আন্দোলনকারীকে হত্যা এবং আরও অনেককে গুরুতর আহত করার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে।

মামলার ৩৮ আসামির মধ্যে চারজন গ্রেপ্তার থাকায় পলাতক ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিরা হলেন-এএইচএম খায়রুজ্জামান লিটন, মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির, শফিকুজ্জামান ওরফে শফিক এবং মোহাইমিনুল ইসলাম মানিক।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত্য আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে এখনও সন্ধান না মেলা ২৮০ জনের মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে সাক্ষাৎ করতে এলে তাদের এ কথা জানান তিনি। এ সময় নিখোঁজদের স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত ২৮০ জন ব্যক্তি—যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও আমরা ট্রেস আউট করতে পারিনি। তাদের সবার ঘটনাই আমরা একটি সমন্বিত (কনসলিডেটেড) আকারে এনেছি।  ‘তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে এই তদন্ত কার্যক্রম চলছে এবং প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।’ বিগত সরকারের আমলের গুমের ধরন তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার আমলে মূলত দুটি কৌশলে এই অপরাধগুলো করা হতো। একটি ছিল বিরোধী মত, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশ দিয়ে তুলে নিয়ে কিছুদিন বা দীর্ঘদিন অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া।  ‘দ্বিতীয় কৌশলটি ছিল আরও ভয়াবহ—নির্বাচন বা কোনো রাজনৈতিক উপলক্ষ এলেই রাষ্ট্রীয় মদদে নেতাকর্মীদের তুলে নিয়ে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হতো কিংবা চিরতরে গুম করে ফেলা হতো।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী, যেসব ভুক্তভোগী এখনও নিরুদ্দেশ রয়েছেন, তাদের ঘটনা ‘চলমান গুম’ হিসেবে গণ্য হবে। আর যেসব গুম ওয়াইডস্প্রেড (ব্যাপক) বা সিস্টেমেটিক (পরিকল্পিত ও কাঠামোগত) হয়েছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকিগুলোর বিচার হবে স্থানীয় দায়রা আদালতে। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা তাহমিনা বেগমকে হত্যা ও তার মেয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
আরও পড়ুন
লেকশোর হোটেলের এমডি কাজী তারেক শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পাবনায় সাবেক মেয়র গ্রেপ্তার
ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা