ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
ঘুষ কেলেঙ্কারিতে কারাদণ্ড পাওয়া জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বা। ছবি: সংগৃহীত

ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) ঘুষ নেওয়ার অভিযোগে দোষ স্বীকারের পর তার এ সাজা ঘোষণা করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এছাড়া কারামুক্তির পর এক বছর নজরদারিতে থাকতে হবে।

২০২৪ সালের অভিযোগপত্র অনুযায়ী, এফবিআইয়ের দুই কর্মকর্তা আবাসন প্রকল্পের উন্নয়নকারী সেজে স্থানীয় কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেন। এর বিনিময়ে একটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন চাওয়া হয়। লুমুম্বার পুনর্নির্বাচনী প্রচারের জন্য তাকে ৫০ হাজার ডলার দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় সাবেক জেলা অ্যাটর্নি জোডি ওয়েন্স এবং নগর পরিষদের সাবেক সভাপতি অ্যারন ব্যাংকসও অভিযুক্ত হন। তারাও দোষ স্বীকার করেছেন এবং কারাদণ্ড পেয়েছেন।

লুমুম্বা দুই মেয়াদে জ্যাকসনের মেয়র ছিলেন। ২০২৫ সালে পুনর্নির্বাচনে হেরে যান তিনি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু
বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক, বিমানবন্দরে উত্তেজনা
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমানে ওঠার সময় দুইজনকে আটক করেছেন অভিবাসন কর্মকর্তারা। 
বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক, বিমানবন্দরে উত্তেজনা
আরও পড়ুন