ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ৫৭ বেঞ্চ গঠন, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম ‍শুরু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

অবকাশকালীন ছুটি শেষে স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। অবকাশ ও সরকারি ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুইজন বিচারপতির সমন্বয়ে ৩৮টি (দ্বৈত) বেঞ্চ ও একজন বিচারপতির ১৯টি (একক) বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর রোববার প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এ উপলক্ষে কাল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে এ দিন দুপুর আড়াইটায় হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে অগ্নিনির্বাপণ মহড়া সোমবার