ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
মো. হেমায়েত উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মো. আজিজুল হক আদেশে স্বাক্ষর করেছেন।

রোববার (১৫) সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা আদেশে বলা হয়, সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট বিচারককে নিজ প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজের কাছে দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

হেমায়েত উদ্দিন বর্তমানে কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্থায়ী নিবাস বরিশালে।

এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শাপলা চত্বরে গণহত্যা / শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 
শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
আরও পড়ুন
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
হাইকোর্টের ৫৭ বেঞ্চ গঠন, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম ‍শুরু
সুপ্রিম কোর্টে অগ্নিনির্বাপণ মহড়া সোমবার