ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: আরটিভি

লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় পাঁচ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে আসে। এ সময় শিশুটির মা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। ঘটনার পর শিশুটিকে গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত।

এ রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। এ ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা, বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন। এমন রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
আরও পড়ুন
সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী