ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া হয়।

অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চান—বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, সে বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ আছে কিনা?

উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিগুলোর কার্যপদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে থাকে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশংকা রয়েছে কিনা—তা বিবেচনা করেই কেবল মামলা প্রত্যাহারের সুপারিশ করে তারা।

জবাবে আইনমন্ত্রী আরও বলেন, জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে, তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।  তিনি বলেছেন, এটি পরিষ্কার, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। আইনি প্রক্রিয়ায় তাকে আনা হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত। সে কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইনেই বলা আছে, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট ইস্যু করার। আরটিভি/এমএ
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে প্রেমিকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক তরুণী। এমন ঘটনার প্রায় ৮ মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ৮ যুবককে শনাক্ত করে আটক করে পুলিশ। 
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর...
জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণ মামলায় ইউনুছ আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর...
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি, তিনি কখনোই ফিরবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। অভিযোগ গঠন হওয়া তিন আসামি হলেন বার্জিস শাবনাম বর্ষা, মো. মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লান। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে শুনানিকালে আসামি বর্ষার আইনজীবী এ আল মামুন রাসেল বলেন, মামলার ৪৪ জন সাক্ষীর কেউই তার মক্কেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেননি। হত্যায় ব্যবহৃত ছুরি কেনার টাকা দেওয়া কিংবা ঘটনাস্থলের অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগের পক্ষেও তদন্ত সংস্থা যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আইনজীবী আরও বলেন, বন্ধু মাহিরের ডাকে বর্ষা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, জোবায়েদকে শুধু ভয় দেখানো হবে; হত্যার কোনো পরিকল্পনার কথা তাকে জানানো হয়নি। তাই হত্যাকাণ্ডের সঙ্গে তার মক্কেলের সম্পৃক্ততা নেই। এ যুক্তিতে বর্ষাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জহির হোসেন খান বলেন, জোবায়েদকে হত্যার উদ্দেশ্যে তিন আসামি পরিকল্পিতভাবে একসঙ্গে কাজ করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশতিয়াক হোসাইন জিপু বলেন, হত্যাকাণ্ডের প্রায় এক মাস আগে থেকেই তিন আসামি পারস্পরিক যোগসাজশে হত্যার পরিকল্পনা করেন। তদন্তেও তাদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় মাহির ও আয়লানের পক্ষে করা সময়ের আবেদন নামঞ্জুর করেন আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিংয়ের রৌশান ভিলায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। ওই দিন সন্ধ্যায় তার হত্যার খবর জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। আরটিভি/টিআর
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আরও পড়ুন
কিশোরীকে জমি লিখে দেওয়ার কথা বলে ‘কাছে আসা’, সেন্টুকে বেধড়ক পিটুনি
আত্মপক্ষ সমর্থনের আগেই আজীবন বহিষ্কার, হাইকোর্টের রায়ে সনদ ফিরে পেয়ে মাস্টার্সে প্রথম এমি 
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হলো বৈষম্যবিরোধী আন্দোলনের হত‍্যা মামলায়