
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের হুমকি দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন গোপালগঞ্জের লোকদের দিয়ে, সন্ত্রাস করার চেষ্টা করছেন, কোন লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরির মতো জেগে থাকব।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের মাঠে চাপালি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, যারা বিএনপি করেন বা জামায়াত করেন মাদক কারবারীরা বা সেবনকারীর জন্য তদবির করবেন না। আশা করি বার্তা ক্লিয়ার। আইনমন্ত্রী স্থানীয় এমপি জামায়াতের সাবেক উপজেলা আমির আবু তালেবের বক্তব্যের উদ্দৃতি ধরে বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের মানুষ ৭২ থেকে ৭৫ আওয়ামীলীগ সন্ত্রাসী দেখেছে, রক্ষীবাহিনীর সন্ত্রাসী দেখেছে। এসময় জাসদের ৩০ হাজার তরতাজা মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রথম গুম হয়েছিল ৩১ অক্টোবর ১৯৭২ এ কেরানিগঞ্জে। ঠিক মাগরিবের সময় যখন তিনি ওযুরত অবস্থায়, তখন রক্ষীবাহিনী তাকে ধরে নিয়ে যায়। এরপর সিদ্দিক মাষ্টার আর ফেরেননি। বাংলাদেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকান্ডের স্বীকার হয়েছিলেন সিরাজ সিকদার, তাকে হত্যা করেছিলেন এসপি মাহবুব। ইতিহাসের পাতা খুললে দেখবেন, সিরাজ সিকদারকে শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি। তৎকালীন পার্লমেন্টে শেখ মুজিবর রহমান নগ্ন উল্লাসে বলেছিলেন কোথায় সে সিরাজ শিকদার। এরপর একটার পর একটা বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়েছে। গত ১৭ বছর আওয়ামী শাসনামলে আমাদের সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। আমাদের ৭ লাখ বিএনপি নেতাকর্মীকে রাজনৈতিক কারনে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ১৬ জুলাই থেকে ৫ আগষ্টা পর্যন্ত ২০ দিনে ১৪০০ মানুষ কে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। কতবড় নির্লজ্জ হলে এখনও আগুন জালাচ্ছেন। গোপালগঞ্জের লোকজনকে দিয়ে আগুন জ্বালাচ্ছেন। কোন লাভ হবে না।
আইনমন্ত্রী বলেন, যদি কেউ মনে করেন মোটরসাইকেলে সে একটা বোমা ফাটিয়ে চলে গেলাম আর বিএনপি নেতাকর্মীরা, বাংলাদেশের প্রশাসন ও বিরোধীদল চুপ করে বসে থাকবে এটা মনে করার কোন কারণ নেই। আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়ি ঘর চেনেন। তাদেরও মোটরসাইকেল গাড়ি আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন সেই দিবা স্বপ্ন আপনার দেখার চেষ্টা করবেন না এটা আমাদের দ্যার্থহীন উক্তি।
এর আগে চাপালি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলাায় ঝিনাাইদহ হামদহ ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হরিণাকুন্ডু ফুটবল দল। আলোচনা সভা শেষে মন্ত্রী বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান।
আরটিভি/ এসকেডি




