ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই। এ দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে এবং সেই আইন অনুযায়ীই সাজা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। সেখানে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশে ফেরার পর তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে তার নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে।

তবে রোববার চিফ প্রসিকিউটর স্পষ্ট করেছেন, ভারতের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশের বিদ্যমান আইনের বাইরে গিয়ে নতুন করে বিচার করার সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তার আপিলের সুযোগ শেষ হয়েছে। এখন দেশে ফিরলে আইন অনুযায়ী তার সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
পলাতক শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
মাদরাসায় পড়তে গিয়ে শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। দিনের পর দিন নির্যাতনের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে জন্ম দেয় একটি কন্যাসন্তান। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা সেই মাদরাসাশিক্ষকই। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
আরও পড়ুন
যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি 
শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান