ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিলেন মাদরাসাশিক্ষক

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

মাদরাসায় পড়তে গিয়ে শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। দিনের পর দিন নির্যাতনের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে জন্ম দেয় একটি কন্যাসন্তান। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, শিশুটির জৈবিক পিতা সেই মাদরাসাশিক্ষকই। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনা নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন আসামি। একজন ১১ বছরের অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মতো পৈশাচিক অপরাধে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয় বলেই তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
শুধু আসামির শাস্তি নয়, রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। সাম্প্রতিক সময়ে আবাসিক ও অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দ্বারা শিশুদের যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে বলে উল্লেখ করেন আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সুস্পষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা নেই। তবে ২০০৯ সালে এক মামলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা রয়েছে। শিশুদের সুরক্ষায় ওই নির্দেশনাগুলো কার্যকর আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে বাস্তবায়নের বিষয়টি বিবেচনার সময় এসেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শও দিয়েছেন আদালত।

৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা
মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নেত্রকোনার মদনে নানার বাড়িতে থাকত। পড়াশোনা করত আসামির প্রতিষ্ঠিত মাদরাসায়। জীবিকার তাগিদে তার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর বিকেলে মাদরাসা ছুটির পর শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক আমান উল্লাহ মাহমুদী। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন তিনি। মুখ বন্ধ রাখতে শিশুটিকে ৫০ টাকাও দেন। এরপর একইভাবে আরও তিন থেকে চার দিন শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে শিশুটি। এ ঘটনায় স্থানীয়ভাবে পরিবারটিকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

ডিএনএ পরীক্ষায় মিল ৯৯.৯৯ শতাংশ.
গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে আমান উল্লাহকে গ্রেফতার করে এসআরবি (র‌্যাব)। পরে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।

পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনাও সংগ্রহ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

আদালতের আদেশে বলা হয়, আসামি, ভুক্তভোগী ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফল দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির জৈবিক পিতা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর।

সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র
রায়ে নবজাতক কন্যাসন্তানটির ভবিষ্যৎ সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছেন আদালত। শিশুটি তার মা ও মাতুলালয়ের (মামার বাড়ি) অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে সে।

বিয়ে না হওয়া পর্যন্ত শিশুটির যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার ব্যয় রাষ্ট্র বহন করবে। পরবর্তী সময়ে সরকার এই ব্যয় দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করতে পারবে।

৯ কার্যদিবসে বিচার শেষ
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ৯ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। এই প্রতিবেদনে নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর প্রায় শতভাগ মিল পাওয়া যায়।

মানবাধিকার কর্মী কোহিনুর বেগম বলেন, ‘যে রায়টি হলো তা সন্তোষজনক। আদালত ন্যায়বিচার করেছেন। তবে, আমরা দাবি করি, রায় যেন দ্রুত কার্যকর হয়।’

তিনি বলেন, ‘আমরা পান্না হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ হতে দেখেছি। কিন্তু দীর্ঘদিনেও তা কার্যকর করা হয়নি। আমরা চাই এসব রায় দ্রুত কার্যকর করা হোক।’

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, পুলিশ শুরু থেকেই মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। তদন্তের প্রতিটি ধাপে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিচার শুরুর আবেদন
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
শরীয়তপুরে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে সিয়াম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
চব্বিশের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত্য আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে এখনও সন্ধান না মেলা ২৮০ জনের মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (১১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারের অগ্রগতি জানতে সাক্ষাৎ করতে এলে তাদের এ কথা জানান তিনি। এ সময় নিখোঁজদের স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, গুম কমিশনের রিপোর্টের অন্তর্ভুক্ত ২৮০ জন ব্যক্তি—যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও আমরা ট্রেস আউট করতে পারিনি। তাদের সবার ঘটনাই আমরা একটি সমন্বিত (কনসলিডেটেড) আকারে এনেছি।  ‘তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে এই তদন্ত কার্যক্রম চলছে এবং প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। দ্রুতই তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।’ বিগত সরকারের আমলের গুমের ধরন তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার আমলে মূলত দুটি কৌশলে এই অপরাধগুলো করা হতো। একটি ছিল বিরোধী মত, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পুলিশ দিয়ে তুলে নিয়ে কিছুদিন বা দীর্ঘদিন অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা এবং পরে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান দেওয়া।  ‘দ্বিতীয় কৌশলটি ছিল আরও ভয়াবহ—নির্বাচন বা কোনো রাজনৈতিক উপলক্ষ এলেই রাষ্ট্রীয় মদদে নেতাকর্মীদের তুলে নিয়ে ‘ক্রসফায়ার’-এর নামে হত্যা করা হতো কিংবা চিরতরে গুম করে ফেলা হতো।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী, যেসব ভুক্তভোগী এখনও নিরুদ্দেশ রয়েছেন, তাদের ঘটনা ‘চলমান গুম’ হিসেবে গণ্য হবে। আর যেসব গুম ওয়াইডস্প্রেড (ব্যাপক) বা সিস্টেমেটিক (পরিকল্পিত ও কাঠামোগত) হয়েছে, সেগুলোর বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাকিগুলোর বিচার হবে স্থানীয় দায়রা আদালতে। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: সেই মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে রায় বুধবার
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...