ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউলের নাটকীয় আচরণ ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন চিফ প্রসিকিউটর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আদালতের কার্যক্রমে অসহযোগিতা, অসুস্থতার ভান এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তার অভিযোগ, জিয়াউল আহসানের নানা নাটকীয়তা ও অসহযোগিতার কারণে সোমবার প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয় আদালতের কার্যক্রম। এ পরিস্থিতিতে এখন থেকে শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানের বিচার ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন ট্রাইব্যুনাল-২। কোনো আসামি অসুস্থ থাকলেও তাকে ভার্চুয়ালি হাজির করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘সকালে অসুস্থতার কথা জানিয়ে আদালতে আসতে অস্বীকৃতি জানান জিয়াউল আহসান। পরে কারা কর্তৃপক্ষের উদ্যোগে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিসকে জানিয়েছে।’

আমিনুল ইসলাম বলেন, ‘এর আগেও আদালতে হাজির হতে অনীহা প্রকাশ করেছিলেন জিয়াউল আহসান। সেদিন তাকে অনেক কষ্টে কারাগার থেকে আনা হয়। তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানান। সানগ্লাস, ইস্ত্রি করা পোশাক ও দামি জুতা পরে আদালতে উপস্থিত হন। তার অসহযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর ২টায়।’

চিফ প্রসিকিউটরের অভিযোগ, জিয়াউল আহসান অন্য আসামিদের সঙ্গে একই প্রিজনভ্যানে আদালতে আসার দাবি জানিয়েছিলেন। এ নিয়ে তার বোন নাজনীন আক্তার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের হুমকি দেন। এ ছাড়া জিয়াউল আহসানের সঙ্গে থাকা এক সহকারী অবৈধভাবে এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব কর্মকাণ্ডকে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছেন তারা।

তিনি বলেন, ‘আসামিদের নিরাপত্তার কথা বিবেচনা করে কারা কর্তৃপক্ষ হাতকড়া পরিয়ে তাদের আদালতে হাজির করেছে। কোন আসামিকে কীভাবে আদালতে আনা হবে, সেটি নির্ধারণের এখতিয়ার কারা কর্তৃপক্ষের। জিয়াউল আহসানকে অন্যদের সঙ্গে একই প্রিজনভ্যানে আনা হলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারত। তার ও তার বোনের এমন আচরণ অব্যাহত থাকলে নাজনীন আক্তারের বিরুদ্ধে লিখিত আবেদনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমিনুল ইসলাম আরও বলেন, এসব ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তারা মনে করছেন, যার মূল পরিকল্পনাকারী জিয়াউল আহসান। কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তাঝুঁকি কিংবা অসহযোগিতার অজুহাতে আদালতে হাজির হতে না চাইলে তার অবস্থান থেকেই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার আবেদন জানানো হয়েছে। ট্রাইব্যুনাল এ বিষয়ে সাধারণ আদেশ দেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অডিও-ভিডিও বা ভার্চুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার সুযোগ রয়েছে। ফলে কোনো আসামি অসুস্থ থাকলে, আদালতে আসতে অস্বীকৃতি জানালে কিংবা নিরাপত্তার কারণে তাকে হাজির করা সম্ভব না হলে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করা যাবে। শুধু জিয়াউল আহসান নন, যেকোনো আসামির ক্ষেত্রেই এ ব্যবস্থা কার্যকর করার আবেদন করা হয়েছে।’

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য এবং কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা (১৪) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
শাপলা চত্বরে গণহত্যা / শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 
শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে শুনানি আজ
আরও পড়ুন
অবশেষে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হলো জিয়াউল আহসানকে
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, বললেন ‘জয় আমাদের হবেই’
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর