ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, পারিবারিক কলহের জেরে রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে অচেতন করা হয়। পরে শিল, চাকু ও লোহার স্টিক দিয়ে তার ওপর হামলা চালানো হয়। স্বজনদের দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে চলা হামলায় মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার একটি চোখ ও সামনের দাঁতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মামুনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, তার হার্টবিট ৩৪-এ নেমে এসেছিল। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনদিনেও জ্ঞান না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, প্রায় ৪/৫ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মামুন ও মমতা। তাদের সংসারে রয়েছে তিন বছর বয়সী একটি ছেলে ও মাত্র দুই মাস বয়সী একটি কন্যাসন্তান।

ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে মমতাকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, মমতা ঘটনার দায় স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কেউ সহযোগিতা করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। সহযোগীর পরিচয় জানতে চাইলেও তিনি মুখ খুলছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, মেয়েটি কেন তার স্বামীকে এভাবে কোপালো- বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করা প্রয়োজন। এর আগেও পাশের রামনগরে এমন একটি ঘটনা ঘটেছে। নারীদের জন্য কাউন্সেলিং কর্মসূচি গ্রহণ করা উচিত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান।
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
আইসিজের রায় / ৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অভিযানে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাদের সবাইকে ‘টার্গেট’ করা হয়েছিল। ২০১৭ সালের আগস্ট মাসে এই ভয়াবহ সামরিক অভিযানে সেনাবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ এবং শিশু।
৮ লাখ রোহিঙ্গাকে টার্গেট করে মিয়ানমার জান্তা, হত্যার শিকার ১০ হাজার
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নীরব বন বিভাগ
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য