ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত নয় বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১১:৫০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:২৯ পিএম
শপথ নেওয়া হাইকোর্টের নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি, ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত নয় বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পড়ান।

শপথ গ্রহণের পর তাদের নিয়োগ কার্যকর হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

রাষ্ট্রপতি তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দিয়েছেন।

নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি হলেন- মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মোঃ জাকির হোসেন, ড. মোঃ আখতারুজ্জামান, মোঃ মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক। নতুন নয়জনকে নিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

আরো পড়ুন

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাথরঘাটার ছয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বরগুনার পাথরঘাটার ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার এ পরোয়ানার আদেশ দেন বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। তবে, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম, পরিচয় প্রকাশ করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনি বলেন, পাথরঘাটার এই ছয় আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ ডিসেম্বর তদন্ত শুরু হয়। তদন্ত এখনো চলছে। আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে এ আদেশ আসে। তবে, তাদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে না। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এমকে
পাথরঘাটার ছয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
থার্টি ফাস্ট নাইটে সিএমপির ১৫ নির্দেশনা
চট্টগ্রাম মহানগরীতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিএমপি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনও আশঙ্কা রোধকল্পে পুলিশ বদ্ধপরিকর।   তাই মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য নাগরিকদের ১৫টি নির্দেশনা দিয়েছেন পুলিশ। এগুলো হলো- রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোনও ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনও ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। কোথাও কোনও ধরনের আতশবাজি/পটকা ফোটানো যাবে না। আর রাত ১০টার পর পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। এছাড়াও ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পর দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব লাইসেন্সকৃত বার ও মদের দোকান বন্ধ রাখতে হবে। উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না। আনন্দ উদযাপনের মধ্যে শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে। সব অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে। নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। নৈতিক মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ড হতে বিরত থাকতে হবে। অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ হতে বিরত থাকতে হবে। জনগণের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোনও কর্মকাণ্ড পরিহার করতে হবে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। এজে
থার্টি ফাস্ট নাইটে সিএমপির ১৫ নির্দেশনা
বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
অবৈধ দখল উচ্ছেদে বরগুনা সদর উপজেলায় দ্বিতীয় দিনের  মতো অভিযান শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলা ভূমি কর্মকর্তা রুবাইয়া তাসমিনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভাড়ানি খালের দক্ষিণ প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় খালের পাড়ের শতাধিক পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানান, অবৈধ দখলদার ভূমিদস্যু কিছু ব্যক্তি বিভিন্ন সময়ে দখলদারিত্ব টিকিয়ে রাখতে পাঁয়তারা চালিয়েছে।  এরা শেষমেশ আইনি জটিলতা সৃষ্টির চেষ্টাও করেছে। তবে শেষ রক্ষা হবে না এদের। আমরা অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। উচ্ছেদ পরিচালনার সময় ঘরে গ্যাস সিলিন্ডার, ব্যাটারি, আইপিএসের মাধ্যমে বিদ্যুতের লাইন সচল রাখাসহ বিস্ফোরক দ্রব্য রাখার কারণে ফজলুর রহমান নামের অবৈধ দখলদারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে ভাড়ানী খাল, খাকদোন নদীসহ সমস্ত খাল ও নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। উল্লেখ, বরগুনা জেলায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে প্রায়  চার হাজার অবৈধ স্থাপনা রয়েছে। জেবি
বরগুনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে
চেয়ারম্যানকে চা দিতে দেরি হওয়ায় দোকানদারকে মারধর
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ ওঠেছে। চা দিতে দেরি হওয়াতে দোকানদারকে ডেকে নিয়ে মারধর করে দোকানও বন্ধ করে দেন চেয়ারম্যানসহ তার লোকজন। গতকাল সোমবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিষয়ে চা দোকানদার বিল্লাল হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী চা দোকানদার বিল্লাল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে চার কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়াতে আমাকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি-লাথি ও গালে চর-থাপ্পড় মারেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। চেয়ারম্যান ও তার ভাই আব্দুল খালেক প্রামাণিকসহ তার লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি দিয়ে বলেন, এ বাজারে তুই আর চা দোকানদারি করতে পারবি না। এ ব্যাপারে কালিহাতী থানায়  চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই খালেককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করে আরটিভি অনলাইনকে বলেন, আমার এলাকার ছেলে। আমার ঘরেই থাকে। আমাকে চা দিবে না এ কারণে ধমক দিয়েছি। আমি চেয়ারম্যান হয়ে শাসন করতেই পারি। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেবি
চেয়ারম্যানকে চা দিতে দেরি হওয়ায় দোকানদারকে মারধর
প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবাকে মেরে ফেললো প্রেমিক
সিলেটের বিয়ানীবাজারে প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবা নজরুল ইসলামকে (৪২) গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে। গেল শনিবার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।  উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল  গ্রামের মুহিব আলীর ছেলে আব্দুল মুবিন লিমন নামের এক যুবকের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ গেল রোববার রাতে অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম (৪২) পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার মেয়ের সঙ্গে আব্দুল মুবিন লিমনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নজরুল ও তার স্ত্রী হাছনা বেগম জানার পর মুবিনের সঙ্গে মেয়ের যোগাযোগ করা বন্ধ করে দেন। যোগাযোগ বন্ধ হওয়ার পর ক্ষোভে নজরুলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় মুবিন। গেল শনিবার নজরুল ইসলামকে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় মুবিন। নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে কাঠের টুকরা দিয়ে তার মাথার পেছনে ও সামনে আঘাত করে। পরে ধারালো ছোরা দিয়ে নজরুলের গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। পরে গেল শনিবার রাত আটটার দিকে বিয়ানীবাজারের লাউতা নন্দীরফল ও টিকরপাড়া গ্রামের মধ্যবর্তী একটি ফাঁকা এলাকার তালগাছের নিচ থেকে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায় আরটিভি অনলাইনকে বলেন, মেয়ের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়ায় নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার কথা স্বীকার করেছেন মুবিন। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী হাসনা বেগম গতকাল সোমবার রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা করেছেন। জেবি
প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার বাবাকে মেরে ফেললো প্রেমিক
আরও পড়ুন
বুয়েটে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা রুখতে ছাত্র-শিক্ষকদের গণশপথ (ভিডিও)
সংসদে বাংলায় শপথ নিলেন নুসরাত-মিমি
বিএনপির এমপিরা শপথ নেওয়ায় ক্ষুব্ধ ঐক্যফ্রন্টের শরিকরা
দ্বিতীয় মেয়াদে মোদির শপথগ্রহণ