
আপেলের স্বাদ সম্পর্কে সবার জানা, গুনও অনেক। সালাদে, কাস্টার্ডে, পুডিঙয়ের সবখানেই আপেলের ব্যবহার। ওজন নিয়ন্ত্রণে রাখতেও আপেলের জুড়ি মেলা ভার। সঠিক পরিমাণে আপেল খেলে কমে যেতে পারে অতিরিক্ত ওজনও। ওজন কমাতে সিডার ভিনিগারের উপকারের কথা অনেকের জানা হলেও বেশির ভাগ জানেন না একটি আপেল পানীয়তে কমতে পারে ওজন। এজন্য তৈরি করতে হবে আপেল চা।
লিকার চায়ের সাথে আপেল সেদ্ধ করে সাধারণত এই চা তৈরি করা যায়। স্বাদের জন্য সামান্য দারুচিনি বা লবঙ্গ গুঁড়া ব্যবহার করতে হবে। সামান্য চিনিও মেশানো যেতে পারে।
আপেলে যে গুণ আছে-
যেভাবে তৈরি করবেন আপেল চা
এই চা বানাতে লাগবে, একটা আপেল, তিন কাপ পানি, এক টেবিল চামচ লেবুর রস, দুই টি ব্যাগ পরিমাণ দারুচিনি গুঁড়া।
পাত্রে পানি নিয়ে তার মধ্যে ওই লেবুর রস ঢেলে পানি গরম করে নিতে হবে। পানি ফুটতে থাকলে তার মধ্যে টি ব্যাগগুলো ডুবিয়ে দিতে হবে। হালকা আঁচে চা ফুটতে থাকলে সেই সময়ে আপেলটা টুকরো করে নিতে হবে। আপেলের টুকরোগুলো ওই চায়ের পাত্রে ফেলে দিতে হবে। পাঁচ মিনিট ফোটানোর পর দারুচিনি পাউডার ঢেলে নামিয়ে নিন। পরিমাণ মতো চিনি দিয়ে পরিবেশন করুন।
তবে আপেলে অ্যালার্জি থাকলে এই চা থেকে দূরেই থাকুন।
সূত্র- এনডিটিভি।
আরও পড়ুন: কফি খেলে হতে পারে গর্ভপাত, গবেষণা
জিএ




