
জীবনসঙ্গী থাক বা না থাক অন্যজনের দিকে আকৃষ্ট হওয়াটা নিতান্ত অন্যায় হিসেবে দেখা হয়। তবে জীবনসঙ্গী থাকা সত্ত্বেও অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি হলে বলা হয় সঙ্গীকে ঠকানো হচ্ছে।
কিন্তু প্রশ্ন হলো মন কেন জীবনসঙ্গীর থেকে উড়ে গিয়ে অন্য কোথাও চক্কর কাটে? এর পেছনে ৪টি বড় কারণ আছে বলে ধারণা করা হয়।
চলুন জেনে নিই কারণগুলো কী

বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ কাজ করে। সেখান থেকে শারীরিক আকর্ষণ। তার মূল কারণ, আপনি বডি সেমিং করেন। মানুষকে ভালোবাসেন না। বাহ্যিক গড়নে আপনার ভালোবাসা। তাই সহজে মন সরে যায় জীবনসঙ্গীর থেকে।
সন্দেহ সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। সন্দেহ থেকে দ্বন্দ্ব শুরু হয়। সন্দেহ দানা বাঁধলে লজ্জা কাটিয়ে সেটি প্রকাশ্যে নিয়ে সমাধান করুন। গোপনীয়তা থেকে সন্দেহ জন্মায়। তখনই অশান্তি সম্পর্ককে তিক্ত করে। সহজে অন্যজনের প্রতি না পাওয়াটা পেতে চান আপনি।
সম্পর্কের ক্ষেত্রে সময় দেয়া জরুরি। আপনি যখন আপনার সঙ্গীকে সময় দেবেন না, এমন পরিস্থিতিতে আপনার সঙ্গী অন্য কারও প্রতি আকৃষ্ট হতে পারে। তাই জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে, অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফে টেরিয়ায় সময় কাটাবেন না। এতে আপনার দুর্বলতা বাড়বে।
আপনার কাছে কোনও জিনিস একঘেঁয়ে হয়ে যায়। নতুন প্রেমে যে মজা, রোমান্স থাকে সেটি আপনার পছন্দের। এজন্য মন অন্য কারও প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তবে ভালো হবে জীবনসঙ্গীর সঙ্গে সেই শুরুর দিনগুলো যেমন কেটেছে তা বজায় রাখার চেষ্টা করুন।
সূত্র- জিনিউজ
জিএ




