উজ্জ্বল ত্বক পেতে মধুর সঠিক ব্যবহার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ , ১২:০৫ পিএম


উজ্জ্বল ত্বক পেতে মধুর সঠিক ব্যবহার

শীত এলেই ত্বক অনেক নিস্তেজ হয়ে যায়। এ সময় ত্বক তার প্রাণ হারিয়ে রুক্ষ-শুষ্ক হয়ে জেল্লা হারিয়ে ফেলে। যে কারণে ত্বকের বিভিন্ন রকম সমস্যাও দেখা যায়।

কিন্তু এ শীতেই নানান রকম অনুষ্ঠানের মেলা বসে। কখনও বিয়ে তো কখনও জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান। আর এ সময় যদি ত্বক থাকে নির্জীব তাহলে কি আর হয়! তাই এমন সময়ে ত্বকের যত্ন নিতে মধুই হতে পারে আপনার সেরা বন্ধু।

ত্বক নির্জীব হওয়ার কারণ :

আমাদের জলবায়ুতে শীতে আদ্রতা কমে যায়। আর তারই প্রভাব পরে আমাদের ত্বকে। এমন অবস্থায় ত্বকের যত্নে মধু ব্যবহার করতে পারেন। মধু খাওয়ার পাশাপাশি ত্বকের জন্যও বেশ উপকারী। বিশেষত মধুর জিঙ্ক ত্বকের জন্য বেশ কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন মধু :             

* একটি পাত্রে কাঁচাহলুদ, মধু, চন্দন, মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা ফেরত পেতে অনেক উপকারী এই প্যাক। 

* পাত্রে এক চামচ মধুর সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে ম্যাসেজ করে মিনিট দশেক রেখে দিন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও উজ্জ্বল হতে সাহায্য করে মধু লেবুর মিশ্রণ। তবে যাদের ত্বকে লেবুতে সমস্যা হয় তারা এ প্যাক মাখাবেন না। প্রয়োজনে প্যাকটি হাতে মেখে ১ মিনিট রেখে চেক করে নিন।

* এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মুখে মেখে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার শুকানোর জন্য ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি স্ক্রাবের মত কাজ করবে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করবে এই মিশ্রণ।

* পরিমাণ মত কলার সঙ্গে এক টেবিল চামচ মধু নিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পেস্টটি মুখে লাগিয়ে নিন৷ ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission