
ফ্যাশন সচেতন মানুষের জন্য রাজধানীর উত্তরায় আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী শীতকালীন ফ্যাশন ও লাইফ স্টাইল মেলা। মেলায় অংশ নেবে নারী উদ্যোক্তাদের পরিচালিত ‘লুক আপ কর্নার’সহ ফ্যাশন ও লাইফ স্টাইলের ৩০ টি ব্রান্ড। এ মেলার আয়োজক উইমেন এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
মেলায় অংশগ্রহণকারীদের প্রতিটি প্রতিষ্ঠানকে দেয়া হবে সার্টিফিকেট। এই চারদিনের মেলায় সর্বোচ্চ বিক্রেতাকে আয়োজকরা দিবেন বেস্ট সেলার এওয়ার্ড।
পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে মিউজিক শো ও আকর্ষণীয় র্যাফেল ড্র। এছাড়া নির্দিষ্ট কেনাকাটায় কুপনের মাধ্যমে রয়েছে পুরষ্কার জেতার সুযোগ।
দি হোয়াইট হলে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।



