
ব্যস্ত জীবনযাত্রা ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আজকাল অনেক মানুষ কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও বদহজমের মতো পেটের সমস্যায় ভুগছেন। পেট ঠিকমতো কাজ না করলে শুধু ক্লান্তি নয়, দীর্ঘমেয়াদে অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, সকালে কিছু নির্দিষ্ট খাবার খেলে হজমশক্তি উন্নত হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব। তাদের মতে, সকালে দই, পেঁপে ও লেবুর পানি খাওয়া বিশেষ উপকারী।
দই বা বাটারমিল্ক: এতে থাকা প্রো-বায়োটিক পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমশক্তি বাড়ায়।
পেঁপে: এতে থাকা এনজাইম খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।
লেবুর পানি: হাইড্রোক্লোরিক এসিড ও পিত্তরসের নিঃসরণ বাড়িয়ে গ্যাস ও বদহজম কমায়।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সকালে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, বেসন বা মুগ ডালের চিলা, সালাদ এবং সবুজ শাক-সবজি খাওয়া উচিত। এগুলো অন্ত্র পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
পেট সুস্থ রাখতে ঘুম থেকে ওঠার পর হালকা গরম পানি পান করুন এবং প্রতিদিন ১৫-২০ মিনিট হাঁটাহাঁটি বা যোগব্যায়াম করুন। পাশাপাশি অতিরিক্ত তৈলাক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়ানো এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। মৌসুমি ফল ও সালাদও খাদ্যতালিকায় রাখুন।
আরটিভি/এসকে




