
পূজার আগে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন না হলে উৎসবের আমেজটাই যেন মাটি হয়ে যায়। কিন্তু বাড়িতে খুদে শিল্পীর কল্যাণে যদি দেওয়াল ভরে যায় রঙপেন্সিল আর মোমরঙের আঁকিবুকিতে, তখনই শুরু হয় ঝক্কি। একের পর এক আঁকার খাতা কিনেও কাজের কাজ কিছু হয়নি, বকুনি দিয়েও যে ফল নেই তা-ও জানা। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই—কয়েকটি ঘরোয়া টোটকায় খুব সহজেই দেওয়াল ফেরানো যাবে আগের রূপে।
টুথপেস্টের ব্যবহার
মোমরঙের দাগ তুলতে টুথপেস্ট দারুণ কার্যকর। ব্রাশে সাধারণ (নন-জেল) টুথপেস্ট লাগিয়ে আলতো করে ঘষে নিন আঁকিবুকির জায়গা। পরে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিলে দেওয়াল ঝকঝকে হয়ে উঠবে।
বেকিং সোডা মিশ্রণ
এক কাপ জলে বেকিং সোডা গুলে নিন। এবার স্পঞ্জ ভিজিয়ে আলতো করে দেওয়ালে ঘষুন। দাগ যদি না ওঠে, তবে মিশ্রণে সামান্য তরল সাবান যোগ করুন।
তরল সাবান ও গরম জল
অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করাই ভালো। কারণ এতে দেওয়ালের রঙ ফিকে হয়ে যেতে পারে। এর বদলে এক বালতি গরম জলে বাসন মাজার তরল সাবান মিশিয়ে নিন। এরপর কাপড় ভিজিয়ে নিংড়ে নিন এবং আঁকিবুকি অংশে ঘষুন। দাগ অল্প সময়েই মুছে যাবে।
পূজার আগে ঘর পরিষ্কার এখন আর তেমন ঝক্কির কাজ নয়। সঠিক উপায় জানলেই খুব অল্প পরিশ্রমেই দেওয়াল ফিরে পাবে আগের সৌন্দর্য।
আরটিভি/এ/এসআর




