ত্বকের সমস্যার মধ্যে অন্যতম হলো মুখে ব্রণ তৈরি হওয়া। সাধারণত অনেকেই ব্রণ ফাটিয়ে ফেলেন, যা অভ্যাসে পরিণত হতে পারে। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, মুখের কিছু বিশেষ স্থানে ব্রণ ফাটানো বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে দুই ভ্রুর মাঝে ব্রণ থাকলে তা ফাটানো উচিত নয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই অঞ্চলের ব্রণ ফাটালে সংক্রমণ মস্তিষ্কে পৌঁছে দেহের পক্ষাঘাতের কারণ হতে পারে। কারণ দুই ভ্রুর সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত।
চিকিৎসকেরা আরও বলছেন, একাধিক রোগীর ক্ষেত্রে দেখা গেছে, সংক্রমণ থেকে বাঁচলেও মস্তিষ্কের একটি অংশ চিরস্থায়ীভাবে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। তাই এই স্থানের ব্রণকে ফাটানোর বদলে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা উচিত।
ব্রণের সংখ্যা বা আকার বেশি হলে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়াই উত্তম।
আরটিভি/এসকে




