ঋতুস্রাবের সময় শ্যাম্পু করলে কি চুল পড়বে? যা বলছেন বিশেষজ্ঞরা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ , ০৫:৫৮ পিএম


ঋতুস্রাবের সময় শ্যাম্পু করলে কি চুল পড়বে? যা বলছেন বিশেষজ্ঞরা
ছবি: সংগৃহীত

ঋতুস্রাব বা পিরিয়ডসের সময় শ্যাম্পু না করার পরামর্শ দিয়ে থাকেন মা-দাদিরা। কারও মতে, এই সময়ে শ্যাম্পু করলে চুল বেশি পড়ে যায়, আবার কারও মতে, পেটে ব্যথা বা ক্র্যাম্পও বাড়ে। 

এই বিশ্বাসের পেছনে দুটি প্রচলিত মূল কারণ হলো-

১.  চুল পড়ার ঝুঁকি বৃদ্ধি: কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, পিরিয়ডসের সময় চুলের গোড়া আলগা হয়ে পড়ে এবং লোমকূপ উন্মুক্ত হয়ে যায়, ফলে শ্যাম্পু ব্যবহার করলে চুল বেশি পড়তে পারে।

২.  শারীরিক সমস্যা: কিছু রিপোর্টে আবার বলা হয়েছে যে, এই সময় শ্যাম্পু করলে ব্লাড ফ্লো কমে যেতে পারে, যা মেয়েদের শরীরে একাধিক সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি শ্যাম্পু করলে দীর্ঘস্থায়ী মাথাব্যথার কারণ হতে পারে বলেও মনে করা হয়।

আরও পড়ুন

কিন্তু ভিন্ন কথা বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আধুনিক স্বাস্থ্য রিপোর্ট এবং বিশেষজ্ঞদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন যে পিরিয়ডের সময় চুল ধোয়া বা শ্যাম্পু করার কারণে স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে না।

পরিচ্ছন্নতা জরুরি: এই সময়ে বরং পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। তাই প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু করা যেতে পারে।

যুক্তির অভাব: শ্যাম্পু করলে ব্লাড ফ্লো কমে যাওয়া বা মাথাব্যথা বাড়ার মতো দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, শ্যাম্পু না করা দিকে ঝুঁকে বরং এই সময়ে শরীরের বিশেষ যত্ন নেওয়া উচিত। ঋতুস্রাবকালীন শারীরিক সুস্থতা নিশ্চিত করতে যা যা করা জরুরি:

  • পর্যাপ্ত পরিমাণে জল পান করা।
  • আয়রন সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা।
  • শারীরিক ক্লান্তি কমাতে হালকা ব্যায়াম করা।
  • হরমোনের ভারসাম্য বজায় রাখতে মানসিক চাপ কমানো।

সুতরাং, ঋতুস্রাবের সময় শ্যাম্পু করা সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দের বিষয় এবং স্বাস্থ্যগত কারণে তা বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission