ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইনস ডের দিন (১৪ ফেব্রুয়ারি) ইতালির আড্রিয়াটিক উপকূলবর্তী মেলেন্দুনিও শহরের সান্ত’আন্দ্রেয়া এলাকায় অবস্থিত প্রাকৃতিক শিলাস্তম্ভ ‘লাভার্স আর্চ’ বা প্রেমের সেতুটি ধসে পড়েছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী, আংশিক অর্ধবৃত্তাকার প্রাকৃতিক এই কাঠামোটি দীর্ঘদিন ধরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল। বিশেষ করে এটি প্রেমিক-প্রেমিকার জন্য বিয়ের প্রস্তাব দেয়ার জায়গা হিসেবে জনপ্রিয় ছিল। দক্ষিণ ইতালির উপকূলীয় অঞ্চলের একটি পরিচিত প্রতীক হিসেবে এটি বিবেচিত হতো।

মেলেন্দুনিওর মেয়র মাউরিজিও সিস্টার্নিনো বলেন, এটি এক অনাকাঙ্ক্ষিত ভ্যালেন্টাইনস উপহার। আমাদের অঞ্চল ও পর্যটন খাতের জন্য এটি খুবই বড় আঘাত। তিনি আরও বলেন, প্রকৃতি যেমন এটি তৈরি করেছিল, তেমনি আবার তা ফিরিয়েও নিল।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক ঝড় ‘ওরিয়ানা’ দক্ষিণ ইতালিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই ঝড়ের প্রভাবে শিলাস্তম্ভের ক্ষয় দ্রুততর হয় এবং ধসে পড়ার ঘটনা ঘটেছে।

পুগলিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অ্যান্টনিয় ডেকারো বলেন, আমরা আমাদের অঞ্চলের একটি পরিচায়ক বৈশিষ্ট্য, একটি প্রতীকী সম্পদ হারিয়েছি। তিনি উপকূলীয় ক্ষয় রোধ ও সমুদ্রতীর সংরক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপকূল ক্ষয়ের ঝুঁকি বাড়াচ্ছে।

‘লাভার্স আর্চ’-এর পতন শুধু একটি প্রাকৃতিক নিদর্শনের বিলুপ্তি নয়, এটি স্থানীয় মানুষের আবেগ ও পর্যটন অর্থনীতির জন্যও এক বড় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে ওষুধ কিনছেন? বিপদ এড়াতে আগে দেখুন এই ৫ বিষয়
স্মার্টফোনে কয়েকটি আঙুলের ছোঁয়াতেই এখন ঘরে বসে ওষুধ কেনা যায়। চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিয়ে প্রয়োজনীয় ওষুধ বেছে নেওয়া, দাম পরিশোধ করা এবং বাড়িতে বসেই তা হাতে পাওয়ার সুবিধা অনেকের সময় ও পরিশ্রম বাঁচিয়েছে।
অনলাইনে ওষুধ কিনছেন? বিপদ এড়াতে আগে দেখুন এই ৫ বিষয়
ঘাড়ে পারফিউম স্প্রে করলে কি ক্যানসার হয়? যা বলছে বিজ্ঞান
বাইরে বের হওয়ার আগে পারফিউম ব্যবহার এখন অনেকের দৈনন্দিন সাজগোজের অংশ। কেউ কবজিতে, কেউ কানের পেছনে আবার কেউ সরাসরি ঘাড়ে সুগন্ধি স্প্রে করেন।
ঘাড়ে পারফিউম স্প্রে করলে কি ক্যানসার হয়? যা বলছে বিজ্ঞান
ছোট্ট ভুলে ভেঙেছে বিশ্বাস? সঙ্গীর মন জয় করবেন যেভাবে
যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস ও ভরসা। সেখানে সন্দেহ ঢুকে পড়লে ধীরে ধীরে সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
ছোট্ট ভুলে ভেঙেছে বিশ্বাস? সঙ্গীর মন জয় করবেন যেভাবে
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
মুখে রোদে পোড়া দাগছোপ, ব্রণ বা ত্বকের শুষ্কতা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। ত্বকের যত্ন নিতে সবসময় পার্লারে যেতে হবে এমন নয়।
মুখের দাগছোপ দূর করে ত্বক হবে উজ্জ্বল, ঘরেই বানান ৪ প্যাক
বন্ধু যত কাছেরই হোক, সম্পর্কের এই ৫ কথা তাকে বলবেন না
বন্ধুর সঙ্গে মন খুলে কথা বলার সময় নিজের সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা স্বাভাবিক।
বন্ধু যত কাছেরই হোক, সম্পর্কের এই ৫ কথা তাকে বলবেন না