ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঈদের দিনে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কী করবেন?

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, ব্যস্ততা আর নানা আয়োজন। তবে এই আনন্দের মধ্যেই অনেকের শরীরে হঠাৎ দেখা দিতে পারে অস্বস্তিকর কিছু সমস্যা, যার মধ্যে অন্যতম হলো রক্তচাপ বেড়ে যাওয়া। হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সাধারণত উচ্চ রক্তচাপের তেমন কোনো লক্ষণ থাকে না। তবে কখনো কখনো বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, মাথাব্যথা কিংবা বমিভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এসব উপসর্গ আরও গুরুতর সমস্যার পূর্বাভাসও হতে পারে।

চিকিৎসকদের মতে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া মানেই সব সময় বড় বিপদের সংকেত নয়, তবে বিষয়টি একেবারেই অবহেলা করাও উচিত নয়। কারণ রক্তচাপ খুব বেশি বেড়ে গেলে তা হৃদরোগ, স্ট্রোক বা কিডনির সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সাধারণত এটিকে দুইভাবে ভাগ করা হয়-হাইপারটেনসিভ এমার্জেন্সি এবং হাইপারটেনসিভ আর্জেন্সি। হাইপারটেনসিভ এমার্জেন্সি অবস্থায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি বা চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

অন্যদিকে হাইপারটেনসিভ আর্জেন্সিতে তাৎক্ষণিক অঙ্গহানি না হলেও রক্তচাপ অনেক বেশি থাকে। এই অবস্থায় ধীরে ধীরে ওষুধের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে রক্তচাপ কমানো হয়। তবে খুব দ্রুত রক্তচাপ নামিয়ে ফেলাও বিপজ্জনক হতে পারে, কারণ এতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

আরও পড়ুন

হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে যা করবেন
এমন পরিস্থিতিতে প্রথমেই নিজেকে শান্ত রাখা জরুরি। আতঙ্কিত হয়ে গেলে রক্তচাপ আরও বাড়তে পারে। নিরিবিলি কোনো জায়গায় বসে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। এতে শরীর ও মন দুটোই কিছুটা স্বস্তি পাবে।

এরপর ধীরে ধীরে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। অনেক সময় শরীরে পানির ঘাটতির কারণে রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্তচাপ বাড়তে পারে।

শরীর গরম লাগলে বা ঘাম হলে মাথা বা ঘাড়ের পেছনে ঠান্ডা সেঁক দিতে পারেন। ভেজা কাপড় বা আইস প্যাক ব্যবহার করলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে এবং স্বস্তি পাওয়া যায়।

একই সঙ্গে নিয়ম করে রক্তচাপ মাপা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ১৫-২০ মিনিট পরপর রক্তচাপ পরিমাপ করে দেখুন তা কমছে কি না। যদি রক্তচাপ ১৮০ অথবা ১২০ বা তার বেশি থাকে, অথবা বুকব্যথা, শ্বাসকষ্ট, দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

কী করা উচিত নয়
অনেকেই হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ঘরোয়া টোটকা হিসেবে তেঁতুলের শরবত বা অন্য কিছু খেয়ে থাকেন। তবে এগুলোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে-এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। ভুল ওষুধ বা মাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সতর্ক থাকাই সবচেয়ে জরুরি
যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলেও অস্থির না হয়ে বিশ্রাম নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

ঈদের আনন্দের মধ্যেও নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা খুবই জরুরি। সঠিক জ্ঞান ও প্রস্তুতি থাকলে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো পরিস্থিতিও সহজেই সামলানো সম্ভব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা