ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আখের রস কী হিট স্ট্রোক থেকে বাঁচায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

গরম বাড়ার সঙ্গে সঙ্গে স্বস্তি পেতে অনেকেই নানা ধরনের ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকেন। লেবুর শরবত, লাচ্ছি কিংবা আখের রস। এসব পানীয় গরমে শরীর ঠান্ডা রাখে বলে অনেকের বিশ্বাস। এর মধ্যে আখের রস বিশেষভাবে জনপ্রিয়। কারণ এটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং সতেজ অনুভূতি দেয়।

আখের রস কি সত্যিই হিট স্ট্রোক থেকে রক্ষা করে?

বিশেষজ্ঞদের মতে, আখের রস হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারে না। হিট স্ট্রোক একটি গুরুতর শারীরিক অবস্থা, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হলে ঘটে। সাধারণত পানি স্বল্পতা এবং শরীরের প্রয়োজনীয় লবণ বা খনিজের ঘাটতির কারণে এই সমস্যা দেখা দেয়। আখের রস খেলে সাময়িক সতেজ লাগলেও এটি এই ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়।

ইলেক্ট্রোলাইট পূরণে দুর্বল

অনেকেই মনে করেন আখের রস শরীরের পানিশূন্যতা দূর করে। কিন্তু বাস্তবে এতে সোডিয়ামের পরিমাণ খুবই কম। শরীর ঘামের মাধ্যমে যে পরিমাণ লবণ হারায়, আখের রসে তার তুলনায় অনেক কম পরিমাণ থাকে। ফলে এটি শরীরের প্রয়োজনীয় লবণ বা খনিজের ঘাটতি পূরণে কার্যকর নয়।

আরও পড়ুন

অতিরিক্ত চিনির ঝুঁকি

আখের রসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে। এক গ্লাস রসে অনেক সময় বেশি পরিমাণ চিনি থাকে। যা রক্তে দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে। এতে সাময়িক শক্তি মিললেও শরীরের পানির ভারসাম্য রক্ষায় এটি তেমন উপকারী নয়। বরং বেশি পরিমাণে খেলে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

কী পান করা ভালো

বিশেষজ্ঞদের মতে, গরমে শরীর ভালো রাখতে সাধারণ পানি সবচেয়ে উপকারী। এর সঙ্গে সামান্য লেবু ও এক চিমটি লবণ মিশিয়ে পান করলে শরীরের প্রয়োজনীয় খনিজ ও পানি ভারসাম্য ভালোভাবে বজায় থাকে। এটি হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে বেশি কার্যকর।

অর্থাৎ, আখের রস গরমে স্বাদ ও সতেজতা দিলেও এটি হিট স্ট্রোক প্রতিরোধের নির্ভরযোগ্য উপায় নয়। তাই প্রতিদিনের নির্ভরযোগ্য পানীয় হিসেবে নয়, স্বাস্থ্য সচেতনতার জন্য এটি মাঝে মধ্যে পান করাই ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের কতটা ঝুঁকিতে আপনি?
ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু
পাম্পে তেল নিতে এসে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করবেন