ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পায়ের ওপর পা তুলে বসা কি শরীরের জন্য ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

অনেকেরই অভ্যাস আছে পায়ের ওপর পা তুলে বসার। কেউ আরাম পেতে এভাবে বসেন, আবার কেউ অভ্যাসবশতই এই ভঙ্গিতে বসে থাকেন। তবে অনেক সময় শোনা যায়, এভাবে বসলে শরীরের ক্ষতি হতে পারে। কেউ বলেন শিরদাঁড়া বেঁকে যায়, কেউ বলেন রক্ত চলাচলে সমস্যা হয় বা শিরা ফুলে যেতে পারে। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মত বলছে ভিন্ন কথা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পায়ের ওপর পা তুলে বসা মানেই শরীরের জন্য ক্ষতিকর। এমন শক্ত কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অনেকেই এটিকে ভুল বসার ভঙ্গি মনে করলেও চিকিৎসাবিজ্ঞানের মতে মানুষের শিরদাঁড়া যথেষ্ট মজবুত ও নমনীয়। তাই বিভিন্ন ধরনের বসার ভঙ্গি শরীর সহজেই সহ্য করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পিঠ বা কোমরের ব্যথার জন্য শুধু বসার ভঙ্গিই দায়ী নয়। বরং দীর্ঘ সময় একভাবে বসে থাকা বড় সমস্যা। শরীর অনেকক্ষণ একই অবস্থায় থাকলে তখন অস্বস্তি বা ব্যথা শুরু হয়। তখন শরীর নিজেই সংকেত দেয় ভঙ্গি বদলানোর জন্য।

আরও পড়ুন

চিকিৎসকদের মতে, হাঁটা, দৌড়ানো বা ভারী কিছু তোলার সময় হাঁটু ও কোমরের জোড়ায় যে চাপ পড়ে। তার তুলনায় পায়ের ওপর পা তুলে বসার সময় চাপ খুবই কম। তাই অল্প সময় এভাবে বসলে শরীরের জোড়ায় স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে না।

অনেকে মনে করেন এই ভঙ্গিতে বসলে শিরা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে চিকিৎসকদের মতে, শিরা ফুলে যাওয়ার মূল কারণ হলো শিরার ভালভ ঠিকভাবে কাজ না করা। বয়স বাড়া, বংশগত কারণ, অতিরিক্ত ওজন, গর্ভাবস্থা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এসব কারণে এ সমস্যা বেশি দেখা যায়। শুধুমাত্র বসার ভঙ্গির কারণে সাধারণত এ ধরনের সমস্যা হয় না।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, যেভাবেই বসুন না কেন দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা ঠিক নয়। মাঝেমধ্যে বসার ভঙ্গি বদলানো, একটু হাঁটা বা শরীর নড়াচড়া করা দরকার। এতে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং পেশির ওপর চাপও কম পড়ে।

স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে তাই কাজের ফাঁকে অল্প বিরতি নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা এবং ভঙ্গি বদলানোই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
যেসব কারণে শরীরে গরম বেশি লাগে