ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।

অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা পড়ে গেলেও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞদের মতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় তিন ধরনের পুষ্টির পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

১. ক্যালসিয়াম

হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে ক্যালসিয়াম অপরিহার্য। হাড়ের প্রধান খনিজ উপাদানগুলোর একটি এটি। শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে নিয়মিত দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে।

২. ভিটামিন ডি

খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরে শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এ ভিটামিনের অভাবে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও শরীর তা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এ ছাড়া তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

৩. পর্যাপ্ত প্রোটিন

হাড়ের গঠন ও পেশির শক্তি বজায় রাখতে প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন হাড়ের কাঠামো ও কোষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা রাখা উচিত। পাশাপাশি বাদাম ও তিল থেকেও প্রোটিন ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়।

হাড়ের সুস্থতা বজায় রাখতে শুধু একটি পুষ্টি উপাদানের ওপর নির্ভর করলে চলবে না। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
ব্যথা সবার জন্যই কষ্টকর।
নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে কী হয়, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা
কাজের চাপ, যানজট কিংবা অপরিচ্ছন্ন শৌচাগারের কারণে অনেকেই প্রস্রাবের বেগ অনুভব করেও দীর্ঘক্ষণ তা আটকে রাখেন। তবে একবার এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলেই কি শরীরের বড় ধরনের ক্ষতি হয়?
টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে কী হয়, জানুন চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা