ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঘরে থাকলেও সানস্ক্রিন মাখানো জরুরি? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
ছবি: সংগৃহীত

গরম পড়লেই অনেকের দৈনন্দিন অভ্যাসে যোগ হয় সানস্ক্রিন ব্যবহার। বাইরে বের হওয়ার আগে তাড়াহুড়া করে মুখে সানস্ক্রিন মাখা এখন অনেকের নিয়মিত কাজ। কারণ রোদে বের হলে ত্বকে কালচে দাগ, চুলকানি বা জ্বালাভাবের ভয় থাকে।

তবে অনেকের মনে একটি প্রশ্ন ঘোরে, যদি সারা দিন ঘরেই থাকি, তাহলে কি সানস্ক্রিন লাগানো দরকার? নাকি শুধু বাইরে বের হওয়ার সময়ই এটি ব্যবহার করলেই যথেষ্ট?

বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন শুধু সৌন্দর্যচর্চার জিনিস নয়, এটি ত্বককে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ উপায়। সূর্যের আলোতে থাকা ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য অনেক সমস্যার কারণ হতে পারে। এর প্রভাবে ত্বকে কালচে দাগ, বলিরেখা এবং রঙের পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘদিন অবহেলা করলে ত্বকের মারাত্মক সমস্যার ঝুঁকিও বাড়তে পারে।

অনেকেই মনে করেন ঘরের ভেতরে থাকলে সানস্ক্রিনের দরকার নেই। কারণ সরাসরি রোদ শরীরে পড়ে না। কিন্তু বাস্তবে সূর্যের আলো জানালা দিয়ে ঘরের ভেতরেও ঢুকে পড়ে। সেই আলোর সঙ্গে সূক্ষ্ম ক্ষতিকর রশ্মিও ত্বকে পৌঁছাতে পারে।

আরও পড়ুন

বিশেষ করে যারা জানালার পাশে বসে কাজ করেন, পড়াশোনা করেন বা আলোযুক্ত ঘরে বেশি সময় কাটান। তাদের ত্বকও এসব রশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঘরে থাকলেও সকালে সানস্ক্রিন ব্যবহার করা ভালো বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শুধু সূর্যের আলো নয়, বর্তমান সময়ে আরেকটি বিষয় ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তা হলো মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের আলো। এসব যন্ত্র থেকে বের হওয়া নীল আলো ত্বককে ক্লান্ত ও নিষ্প্রাণ করে দিতে পারে। ফলে ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে।

সাধারণত সকালে মুখ পরিষ্কার করার পর ত্বকের যত্নের অংশ হিসেবে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে বের হওয়ার অন্তত কিছু সময় আগে এটি লাগানো ভালো। দিনের মধ্যে কয়েক ঘণ্টা পরপর আবার ব্যবহার করলে এর উপকার বেশি পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে থাকুন বা বাইরে যান দিনের বেলায় ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করা একটি ভালো অভ্যাস। নিয়মিত যত্ন নিলে ত্বক দীর্ঘদিন সুস্থ, সতেজ ও সুন্দর থাকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
ব্যায়াম শরীর সুস্থ রাখার অন্যতম উপায়। তবে যাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় কম বা লো, তাদের ক্ষেত্রে ব্যায়ামের সময় কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন।
লো প্রেশার থাকলে ব্যায়ামের আগে জানুন এই সতর্কতা 
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই যদি শরীরচর্চা হয়ে যায়, তাহলে বিষয়টি সহজ হয়ে ওঠে।
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
আরও পড়ুন
মেঘলা দিনেও কি সানস্ক্রিন প্রয়োজন?
সানস্ক্রিন ব্যবহারের সঠিক পরিমাণ জেনে নিন