ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেয়েদেরই কী শুধু মুড সুইং হয়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

হঠাৎ মন খারাপ, কিছুক্ষণ পরই রাগ বা নীরবতা। এমন আচরণ দেখলে অনেকেই বলে ওঠেন, মেয়েদের তো এমন হয়ই। দীর্ঘদিন ধরে এমন ধারণা সমাজে প্রচলিত হয়ে গেছে। ফলে অনেকেই মনে করেন, মনের ওঠানামা বা মুড সুইং শুধু মেয়েদেরই হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন।

বিশেষজ্ঞদের মতে, মনের পরিবর্তন নারী-পুরুষ সবারই হয়। পার্থক্যটা মূলত প্রকাশের ধরনে। অনেক নারী তাদের দুঃখ, রাগ বা অস্বস্তি সহজেই প্রকাশ করেন। কান্না, কথা বলা বা আচরণের মাধ্যমে তা বোঝা যায়। অন্যদিকে অনেক পুরুষ ছোটবেলা থেকেই শিখে আসেন যে নিজের দুর্বলতা দেখানো ঠিক নয়। তাই তারা অনেক সময় চুপ হয়ে যান, অকারণে বিরক্ত হন বা দূরত্ব তৈরি করেন। কিন্তু এসব আচরণকে অনেকেই মনের ওঠানামা বা মুড সুইং হিসেবে ভাবেন না।

আরও পড়ুন

নারীদের জীবনে পিরিয়ড, গর্ভধারণ বা বয়সজনিত কিছু শারীরিক পরিবর্তন মনের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এটিই একমাত্র কারণ নয়। কাজের চাপ, ঘুমের অভাব, সম্পর্কের সমস্যা কিংবা মানসিক ক্লান্তি। এসব কারণ নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই মনের পরিবর্তন ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মনের ওঠানামাকে শুধু নারীদের বিষয় হিসেবে দেখলে একটি ভুল ধারণা তৈরি হয়। এতে নারীদের আবেগকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। আবার পুরুষদের মানসিক পরিবর্তনগুলোও আড়ালেই থেকে যায়।

তাই মনের ওঠানামাকে নারী বা পুরুষের বিষয় হিসেবে না দেখে মানুষের স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া হিসেবে বোঝা উচিত। কারণ অনুভূতি সবারই থাকে। শুধু কেউ তা প্রকাশ করেন বেশি, কেউ কম।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আবেগহীন পুরুষের প্রতিই কেন এত টান মেয়েদের
যোনি সুস্থ রাখার ৫ সহজ অভ্যাস, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ