ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যোনি সুস্থ রাখার ৫ সহজ অভ্যাস, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

অনেকেই যোনির স্বাস্থ্য নিয়ে খুব একটা সচেতন নন। অথচ সঠিক যত্ন না নিলে সংক্রমণসহ নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিক অভ্যাস ও খাদ্যাভ্যাস মেনে চললেই যোনিকে সুস্থ রাখা সম্ভব।

১. বাইরের অংশ পরিষ্কার রাখুন, ভেতরে নয়

বিশেষজ্ঞরা বলেন, যোনি নিজেই পরিষ্কার রাখার ক্ষমতা রাখে। তাই ভেতরে কোনো সাবান বা রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। শুধু বাইরের অংশ হালকা ও পরিষ্কারভাবে ধোয়া উচিত। কড়া সাবান বা সুগন্ধি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

২. খাদ্যাভ্যাসের প্রভাব অনেক বেশি

যোনির স্বাস্থ্য শরীরের খাদ্যাভ্যাসের ওপরও নির্ভর করে। পর্যাপ্ত পানি পান, ফলমূল ও শাকসবজি খাওয়া জরুরি। পাশাপাশি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এবং ওমেগা-৩ যুক্ত খাবার যোনির ভালো ব্যাকটেরিয়া বজায় রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার যোনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যেমন টক দই, ফলমূল, শাকসবজি, ফাইবার সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। এগুলো সংক্রমণ কমাতে ও শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

৩. আরামদায়ক ও শ্বাসপ্রশ্বাস নিতে পারে এমন পোশাক

সুতি কাপড়ের আন্ডারওয়ার (মেয়েদের অন্তর্বাস) ব্যবহার করা সবচেয়ে ভালো। কারণ এটি বাতাস চলাচল করতে দেয় এবং আর্দ্রতা কম রাখে। টাইট বা সিনথেটিক কাপড় এড়িয়ে চলা উচিত। কারণ এতে জীবাণু জন্মাতে পারে।

৪. ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সম্পর্কের সময় সতর্কতা

যৌন সম্পর্কের আগে ও পরে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলেন, প্রস্রাব করা এবং পরিষ্কার থাকা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। প্রয়োজনে নিরাপদ উপায়ও ব্যবহার করা উচিত।

৫. মাসিকের সময় সঠিক যত্ন নেওয়া জরুরি

মাসিকের সময় নিয়মিত স্যানিটারি প্যাড বা অন্য উপকরণ পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় একই প্যাড ব্যবহার করলে ব্যাকটেরিয়া বেড়ে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

যোনি শরীরেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সঠিক পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সচেতন জীবনযাপন মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট অভ্যাস পরিবর্তনই বড় স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
আরও পড়ুন
আবেগহীন পুরুষের প্রতিই কেন এত টান মেয়েদের
গরমের দিনে ঠান্ডা পানি পান করলে যে ক্ষতি হয়
মেয়েদেরই কী শুধু মুড সুইং হয়?