ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গরমে মাথা চুলকাচ্ছে? ঘরেই মিলবে সহজ সমাধান!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে বাইরে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। এর সঙ্গে মাথার ত্বকেও জমছে ঘাম, ধুলোবালি আর ময়লা। ফলাফল—চুলকানি, জ্বালাপোড়া আর অস্বস্তি। অনেকের ক্ষেত্রে আবার মাথার ত্বকে ছোট ছোট ফুসকুড়িও দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে মাথার ত্বকের যত্ন না নিলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তবে চিন্তার কিছু নেই, ঘরেই আছে এর সহজ কিছু সমাধান।

প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়ার মধ্যে অন্যতম হলো অ্যালোভেরা জেল। এটি মাথার ত্বক ঠান্ডা রাখে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। টাটকা জেল মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই মিলবে স্বস্তি।

আরও পড়ুন

নিম পাতাও এ ক্ষেত্রে বেশ কার্যকর। এতে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি রয়েছে। নিম পাতা বেটে ব্যবহার করা যায়। আবার ফুটানো পানি দিয়ে চুল ধুলেও উপকার পাওয়া যায়।

মাথার ত্বক শান্ত রাখতে টক দই ব্যবহার করতে পারেন। এটি চুলকে নরম রাখার পাশাপাশি খুশকি কমাতে সাহায্য করে। কিছুক্ষণ মাথায় রেখে ধুয়ে ফেললেই ভালো ফল পাওয়া যায়।

খুশকির কারণে চুলকানি হলে লেবুর রসও কাজে আসে। তবে মাথার ত্বক শুষ্ক হলে এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে নেওয়া ভালো। এতে ত্বক শুষ্ক হবে না এবং সংক্রমণের ঝুঁকিও কমবে।

এছাড়া এই গরমে বেশি কড়া রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। হালকা শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বক ভালো থাকে। বাইরে বের হলে কাপড় বা ছাতা দিয়ে মাথা ঢেকে রাখলে সরাসরি রোদ থেকেও সুরক্ষা পাওয়া যায়।

একটু যত্ন আর ঘরোয়া কিছু উপায়েই গরমের এই অস্বস্তিকর সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
গৃহবধূকে শ্লীলতাহানীর পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা
খুব শক্ত করে চুল বাঁধলে মাথাব্যথা হয় কেন