ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরমে বাদাম খাওয়া কি নিরাপদ? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে খাবার নিয়ে অনেকেরই তৈরি হয় দ্বিধা। এর মধ্যে অন্যতম হলো বাদাম। গরমে কি এটি খাওয়া ঠিক, নাকি এড়িয়ে চলা উচিত?

অনেকের ধারণা, বাদাম খেলে শরীর গরম হয়ে যায় এবং তৃষ্ণা বাড়ে। তাই গরমে অনেকে এটি এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাদাম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়ামসহ জরুরী উপাদান। যা শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

তবে বাদাম সরাসরি শরীরের তাপমাত্রা বাড়ায় না। এতে ক্যালোরি ও চর্বি বেশি থাকায় শরীরের বিপাকক্রিয়া কিছুটা বাড়ে। ফলে কারও কারও ক্ষেত্রে গরম লাগার অনুভূতি হতে পারে।

আরও পড়ুন

গরমে বাদাম খেতে চাইলে কিছু বিষয় মেনে চলা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিমাণ। একসঙ্গে বেশি বাদাম খেলে হজমে সমস্যা, পেট ভার বা অস্বস্তি হতে পারে। তাই দিনে এক মুঠোর মতো পরিমাণই যথেষ্ট।

খাওয়ার ধরনও গুরুত্বপূর্ণ। ভেজানো বাদাম গরমে বেশি উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এতে হজম সহজ হয় এবং শরীর আরাম পায়।

লবণযুক্ত বা বেশি ভাজা বাদামের পরিবর্তে কাঁচা বা হালকা ভাজা বাদাম খাওয়াই ভালো। অতিরিক্ত লবণ ও তেল গরমে শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বাদাম খাওয়ার আগে সতর্ক থাকা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

তাই গরমে বাদাম পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। বরং সঠিক পরিমাণ ও সঠিকভাবে খেলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর বড় বিনিয়োগ
আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক