ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত

তীব্র গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। বাইরে বের হলেই ক্লান্তি, ঘাম আর অস্বস্তি যেন নিত্যসঙ্গী। শুধু পানি পান করলেই হচ্ছে না, শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে দরকার সঠিক খাবারও।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু সবজি আছে যেগুলো গরমে শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। এসব সবজিতে পানির পরিমাণ বেশি থাকায় শরীরকে সতেজ রাখে। ফলে পানি শূন্যতা কমাতে সাহায্য করে।

এই তালিকার প্রথমেই রয়েছে শসা। এতে প্রায় পুরোটা জুড়েই পানি। যা শরীরকে ঠান্ডা রাখতে বড় ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা খনিজ উপাদান শরীরের ভারসাম্য ঠিক রাখতেও সহায়তা করে।

তেতো স্বাদের হলেও করলা গরমে বেশ উপকারী। এটি শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

আরও পড়ুন

পটলও গরমের জন্য ভালো একটি সবজি। এতে পানি ও আঁশ থাকায় এটি সহজে হজম হয় এবং শরীরকে হালকা রাখে। একইভাবে ঝিঙে ও চিচিঙ্গাতেও পানির পরিমাণ বেশি। যা গরমজনিত ক্লান্তি কমাতে সাহায্য করে।

টমেটোও গরমে খাওয়ার জন্য উপযোগী। এতে থাকা পুষ্টিগুণ শরীরকে সতেজ রাখে। সালাদ বা হালকা রান্না করে খেলে এর উপকারিতা আরও বেশি পাওয়া যায়।

লাউ গরমের দিনে অন্যতম জনপ্রিয় সবজি। এটি হালকা ও সহজপাচ্য হওয়ায় পেটের অস্বস্তি কমায়। যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

তবে শুধু এসব সবজি খেলেই হবে না, কীভাবে খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। বেশি তেল-মসলা দিয়ে রান্না করলে উপকারিতা কমে যেতে পারে। তাই সেদ্ধ, ভর্তা বা সালাদ হিসেবে খেলে বেশি উপকার পাওয়া যায়।

তাই গরমে সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবারে এই সবজিগুলো রাখাই হতে পারে সহজ সমাধান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বিশ্ব রুটি দিবস আজ 
বিশ্বের অন্যতম প্রাচীন খাবার রুটির ইতিহাস হাজার হাজার বছরের।
বিশ্ব রুটি দিবস আজ 
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আরও পড়ুন
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো