ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ওমেগা-৩ কখন ও কেন খাবেন? জেনে নিন 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সচেতনদের মধ্যে এখন খুবই পরিচিত একটি নাম ওমেগা-৩। হার্ট ভালো রাখা, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানো এবং জয়েন্টের ব্যথা কমাতে এটি বেশ কার্যকর হিসেবে পরিচিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু খেলে হবে না—কীভাবে ও কখন খাচ্ছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদদের মতে, ওমেগা-৩ একটি ফ্যাট জাতীয় উপাদান। তাই এটি খালি পেটে খেলে শরীর ঠিকভাবে শোষণ করতে পারে না। বরং এমন খাবারের সঙ্গে খেতে হবে যাতে স্বাস্থ্যকর চর্বি থাকে। যেমন ডিম, দুধ, বাদাম বা তেলের রান্না করা খাবার।

বিশেষজ্ঞরা বলছেন, যেসব খাবারে চর্বি থাকে, সেই খাবারের সঙ্গে বা পরে ওমেগা-৩ খেলে শরীর এটি সহজে গ্রহণ করতে পারে। এতে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়।

আরও পড়ুন

দিনের নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা না থাকলেও অনেকেই সকালে বা রাতে এটি গ্রহণ করেন। সকালে খেলে সারাদিন এনার্জি পাওয়া যায়। আর রাতে খেলে কিছু মানুষের ঘুম ভালো হতে সাহায্য করে।

তবে খালি পেটে এটি খাওয়ার অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি ঠিকভাবে শোষণ করতে পারে না।

পুষ্টিবিদরা আরও বলেন, ওমেগা-৩ খাওয়ার আগে ব্যক্তিভেদে সঠিক পরিমাণ নির্ধারণ করা জরুরি। সবার জন্য একই ডোজ উপযুক্ত নয়।

এছাড়া তারা প্রাকৃতিক উৎস থেকে ওমেগা-৩ গ্রহণের ওপর বেশি জোর দিচ্ছেন। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড এবং আখরোটের মতো খাবার থেকে প্রাকৃতিকভাবেই এটি পাওয়া যায়।

ওমেগা-৩ উপকারী হলেও এর সঠিক ব্যবহারই নিশ্চিত করতে পারে সর্বোচ্চ উপকার। ভুল নিয়মে খেলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়