ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এই গরমে সুস্থ থাকতে কতটা পানি পান প্রয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দিনের তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ও খনিজ বেরিয়ে যায়। এর ফলে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। শরীর পানিশূন্য হয়ে পড়লে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে সঠিক পরিমাণে পানি পান খুবই জরুরি।

দৈনিক কতটা পানি খাবেন
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৪ লিটার পানি পান করা উচিত। তবে ব্যক্তিভেদে এই পরিমাণ ভিন্ন হতে পারে। যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন বা শারীরিক পরিশ্রম করেন, সাধারণ মানুষের তুলনায় তাদের পানির প্রয়োজনীয়তা বেশি।

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানির পরিমাণের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ তাদের শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ার প্রবণতা থাকে।

শরীরে পানির অভাব হলে যেসব লক্ষণ দেখা দেয়-

  • প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয়ে যায়
  • মুখ ও ঠোঁট বারবার শুকিয়ে যায়
  • মাথা ঘোরা, ক্লান্তি এবং কাজ করার শক্তি হারিয়ে ফেলা
  • ত্বক খসখসে হয়ে যায়

একবারে কতটা পানি খাবেন
চিকিৎসকদের মতে, তৃষ্ণা মেটাতে একবারে অনেকটা পানি না খেয়ে সারা দিন ধরে অল্প অল্প করে পানি খাওয়া বেশি কার্যকর। দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকা শরীরের জন্য ক্ষতিকারক। রোদে বেরোনোর আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন। এর পাশাপাশি সবসময় পানির বোতল সঙ্গে রাখা জরুরি।

আরও পড়ুন

পানির বিকল্প কী হতে পারে
বারবার শুধু পানি খেতে ভালো না লাগলে ডাাবের পানি, টাটকা ফলের রস (চিনি ছাড়া), কিংবা লেবু-পানি খেতে পারেন। এতে পানির পাশাপাশি শরীরের প্রয়োজনীয় খনিজ পদার্থের ভারসাম্য বজায় থাকে। তবে এই গরমে অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলাই ভালো। এসব খাবার শরীরকে আরও বেশি পানিশূন্য করে তোলে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
নদীর ব্লক নির্মাণে লবণপানির বালু ব্যবহারের অভিযোগ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী