ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বছরের শুরুর দিকের বৃষ্টিতে ভিজলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

গরমে হাঁসফাঁস করা দিন, হঠাৎ আকাশ কালো—তারপর ঝুম বৃষ্টি। এমন মুহূর্তে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয় না, এমন মানুষ কমই আছে। ছোটবেলার সেই আনন্দ, মনে পড়ে যায় অপু-দুর্গার মতো দৌড়ে গিয়ে ভিজে যাওয়ার গল্প। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বৃষ্টিতে ভিজলেই কি অসুখ হয়?

বিজ্ঞান বলছে, বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে, এ ধারণা পুরোপুরি ঠিক নয়। সাধারণভাবে বৃষ্টির পানিতে তেমন ক্ষতিকর জীবাণু থাকে না। তাই অল্প সময় বৃষ্টিতে ভিজলে ভয় পাওয়ার কিছু নেই।

তবে সমস্যা হয় অন্য জায়গায়। দীর্ঘ সময় ভেজা শরীর বা কাপড় নিয়ে থাকলে শরীরের তাপমাত্রা কমে যায়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। তখন ঠান্ডা, জ্বর বা অন্য অসুখ হওয়ার ঝুঁকি বাড়ে।

অন্যদিকে, বৃষ্টি কিন্তু অনেক ভালো দিকও নিয়ে আসে। প্রচণ্ড গরমের পর বৃষ্টি পরিবেশের ধুলো-ময়লা ধুয়ে দেয়, বাতাসকে করে পরিষ্কার। এতে শ্বাস নিতে স্বস্তি মেলে। শুধু তাই নয়, বৃষ্টির ফোঁটা মনকেও ভালো করে দেয়। গবেষকেরা বলছেন, বৃষ্টির সময় বাতাসে বিশেষ ধরনের কণার পরিমাণ বাড়ে। যা মানুষের মনে আনন্দের অনুভূতি জাগায়।

আরও পড়ুন

ত্বক ও চুলের জন্যও সাধারণ বৃষ্টির পানি তেমন ক্ষতিকর নয়। কারণ এর স্বভাব নরম এবং ত্বকের সঙ্গে মানানসই। তবে শহরের দূষিত পরিবেশে প্রথম দিকের বৃষ্টিতে কিছুটা দূষণ মিশে থাকতে পারে, যা ত্বকে সমস্যা করতে পারে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, মৌসুমের একেবারে প্রথম বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলাই ভালো। আর যদি ভিজেই ফেলেন, তাহলে কিছু নিয়ম মানা জরুরি।

বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ভেজা কাপড় বদলে ফেলুন। সম্ভব হলে হালকা গরম পানিতে গোসল করুন। মাথা ও চুল ভালো করে শুকিয়ে নিন। ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

বৃষ্টিতে ভেজা ভয়ঙ্কর কিছু নয়, বরং আনন্দেরই অংশ। তবে একটু সচেতন থাকলেই এই আনন্দ উপভোগ করা যায় নিরাপদে।

তাই আকাশ ভেঙে বৃষ্টি নামলে, ভয় নয়—সতর্কতা নিয়ে উপভোগ করুন প্রকৃতির এই সুন্দর মুহূর্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সাগরে লঘুচাপের আভাস, ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি