ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: আরটিভি

​গত কয়েকদিনের টানা ও থেমে থেমে বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণকৃত আগাম জাতের আলুক্ষেত ও কাটা পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

​স্থানীয় চাষীরা জানান, বর্তমানে মাঠে ধান কাটা শুরু হয়েছে এবং প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। যেসব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুর ওপর মাটি চাপা পড়ে চারা না গজিয়েই পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের আশা করা হচ্ছে।

​অন্যদিকে, জমিতে কাটা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে খড় বা গোখাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। এ ছাড়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ থাকায় তাদের রোজগার কমে গেছে। চাষীদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

​জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে এবং আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বৃষ্টি থেমে গেলে আলু রোপণের সম্ভাবনা রয়েছে, তবে আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
ঝিনাইদহের কোটচাঁদপুরে মহিলা জামায়াতের প্রার্থী সালমা খাতুন ও তার স্বামী মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। 
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
খালেদা জিয়ার স্বপ্নপূরণে আমলাতান্ত্রিক বাধা, কোটি টাকার প্রকল্পের বেহাল দশা
চারদলীয় জোট সরকারের আমলে ঝিনাইদহে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকা ব্যয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের সময় তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক বঞ্চনার কারণে এসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছে।
খালেদা জিয়ার স্বপ্নপূরণে আমলাতান্ত্রিক বাধা, কোটি টাকার প্রকল্পের বেহাল দশা
আরও পড়ুন
ফলন ভালো হলেও দুশ্চিন্তায় নওগাঁর কৃষকরা
পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
শ্রেণিকক্ষের পাঠ ছাড়িয়ে যিনি শেখান জীবনের পাঠ