ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি এলেই ছাতা কেন হারায়? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত

বৃষ্টি শুরু হলেই অদ্ভুত একটা ব্যাপার ঘটে। ছাতা হাতে নিয়ে বের হলেও পরে সেটা আর খুঁজে পাওয়া যায় না। সকালে যেই ছাতা নিয়ে বের হন, বিকেলের মধ্যে সেটি কোথায় হারিয়ে যায়। অনেকেই বুঝতেই পারেন না। মনে হয়, বৃষ্টি নামলেই ছাতাটাও যেন নিজের মতো করে কোথাও চলে যায়।

শহরের মানুষদের কাছে এটি এখন এক পরিচিত গল্প। বাসে, রিকশায়, অফিসে, দোকানে—কোথাও না কোথাও ছাতা রেখে আসা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অনেকেই বলেন, ছাতা কিনি, ব্যবহার করি। তারপর কোনো একদিন হঠাৎ খেয়াল করি, ছাতাটা আর নেই।

মনোবিজ্ঞানীরা বলেন, বৃষ্টির দিনে মানুষের মনোযোগ একটু কমে যায়। ভেজা কাপড়, যানজট, দেরি—সব মিলিয়ে মাথায় থাকে অনেক চিন্তা। ফলে ছোটখাটো জিনিস যেমন- ছাতা, সহজেই ভুলে যাওয়া হয়।

আরও পড়ুন

আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, এক ছাতা অন্যের সঙ্গে বদলে যায়। অফিসে বা কোনো দোকানে একসঙ্গে অনেক ছাতা রাখা থাকলে নিজেরটা চেনা কঠিন হয়ে পড়ে। তখন ভুল করে অন্য ছাতা নিয়ে চলে যাওয়ার ঘটনাও কম নয়।

এদিকে হালকা বৃষ্টি হলেই ছাতা ব্যবহার না করে অনেকেই ভিজতেই পছন্দ করেন। এতে ছাতা খোলা হয় না, আর বন্ধ অবস্থায় কোথাও রেখে দিলে তা আর মনে থাকে না। ফলাফল—ছাতা হারানো নিশ্চিত।

বিক্রেতারা জানান, বর্ষা এলেই ছাতার চাহিদা হঠাৎ বেড়ে যায়। অনেক ক্রেতাই মজা করে বলেন, নতুন ছাতা না কিনলে বর্ষা জমেই না। অর্থাৎ, ছাতা হারানো যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ছাতা ব্যবহার শেষে সবসময় একটি নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করুন। ভিন্ন রঙ বা চিহ্ন ব্যবহার করলে নিজের ছাতা চেনাও সহজ হবে।

তবে সব পরামর্শের পরেও প্রশ্নটা থেকেই যায়, বৃষ্টি এলেই ছাতা কেন হারায়? এর উত্তর হয়তো সবার জানা, কিন্তু মানতে চায় না কেউই।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সাগরে লঘুচাপের আভাস, ৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
চিলিতে ভয়াবহ বন্যা, রাস্তায় ভেসে গেল গাড়ি