ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

যেসব লক্ষণে বুঝবেন ব্লাড প্রেশার লো

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: সংগৃহীত

নিম্ন রক্তচাপ বা লো প্রেশার অনেক সময় হঠাৎ করেই শরীরে দেখা দেয়। এতে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হয়। কিছু ক্ষেত্রে এটি সাময়িক হলেও, অনেক সময় বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই শুরুতেই লক্ষণগুলো বুঝতে পারা খুব জরুরি।

লো ব্লাড প্রেশারের সাধারণ লক্ষণ

লো প্রেশার হলে শরীরে একাধিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন— মাথা ঘোরা, হঠাৎ দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব, ঠান্ডা ঘাম, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, মনোযোগ কমে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি। অনেক সময় হার্টবিট দ্রুত বা দুর্বল হয়ে যায়। যা শরীরের দুর্বলতার আরও একটি ইঙ্গিত।

গুরুতর অবস্থার লক্ষণ

লো প্রেশার যদি বেশি মাত্রায় কমে যায়, তাহলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, কথা জড়িয়ে যাওয়া বা বিভ্রান্তি দেখা দিতে পারে। এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া জরুরি।

আরও পড়ুন

কেন হয় লো ব্লাড প্রেশার

বিভিন্ন কারণে রক্তচাপ কমে যেতে পারে। যেমন— দীর্ঘ সময় না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত গরমে ঘাম, রক্তশূন্যতা, মানসিক চাপ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং হৃদ্‌রোগ বা হরমোনজনিত সমস্যা।

হঠাৎ লো ব্লাড প্রেশার হলে কী করবেন

এমন পরিস্থিতিতে দ্রুত বসে বা শুয়ে পড়া উচিত। পর্যাপ্ত পানি পান করতে হবে এবং লবণ-চিনির স্যালাইন খাওয়া যেতে পারে। হালকা লবণযুক্ত খাবারও উপকারী হতে পারে। হঠাৎ দাঁড়ানো এড়িয়ে চলা জরুরি।

সতর্ক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

নিয়মিত রক্তচাপ মাপা এবং শরীরের পরিবর্তন খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রেশার বারবার ওঠানামা করে বা সমস্যা বাড়তে থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
প্রাণ খুলে হাসছেন, অথচ হঠাৎ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে।
কেন হাসতে হাসতে চোখে পানি আসে
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
রান্নার প্রস্তুতি নিতে গিয়ে পেঁয়াজ কাটতে হয় প্রায় প্রতিদিনই।
পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
সকালের শুরুতে এক কাপ চা, বিকেলে ক্লান্তি দূর করতে আবারও চায়ের কাপে চুমুক—এমন অভ্যাস অনেকেরই।
অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
আরও পড়ুন
চার কৌশলে কমিয়ে ফেলুন ‘ব্লাড প্রেশার’