ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরমে চুলের যত্নে এগিয়ে ডাবের পানি ও চাল ধোয়া পানি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

গরম পড়তেই চুল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অনেকের। অতিরিক্ত ঘাম, রোদ আর ধুলাবালিতে চুল হয়ে যাচ্ছে রুক্ষ, ঝরে পড়ছে আগের চেয়ে বেশি। এই সমস্যার সমাধানে অনেকেই এখন ঝুঁকছেন ঘরোয়া উপায়ের দিকে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে চাল ধোয়া পানি আর ডাবের পানি।

চাল ধোয়া পানি বহু বছর ধরেই রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। এতে রয়েছে নানা পুষ্টিগুণ, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুল ভাঙা কমে, রুক্ষতা দূর হয় এবং ক্ষতিগ্রস্ত চুল কিছুটা ঠিক হতে পারে। অনেকেই মনে করেন এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত চুলকে শক্তিশালী ও মসৃণ রাখতে বেশি কার্যকর।

অন্যদিকে ডাবের পানি মাথার ত্বক ঠান্ডা রাখতে দারুণ কাজ করে। গরমে মাথার ত্বকে চুলকানি, জ্বালা বা অতিরিক্ত শুষ্কতা দেখা দিলে ডাবের পানি বেশ উপকারী হতে পারে। এতে থাকা প্রাকৃতিক খনিজ ও পানিযুক্ত উপাদান মাথার ত্বককে আর্দ্র রাখে এবং চুলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, যাদের চুল দুর্বল, ভাঙা বা অতিরিক্ত শুষ্ক তারা চাল ধোয়া জল ব্যবহার করতে পারেন। আর যাদের মাথার ত্বকে ঘাম, চুলকানি বা গরমে অস্বস্তি বেশি হয়, তাদের জন্য ডাবের পানি বেশি উপকারী।

তবে যেটিই ব্যবহার করা হোক না কেন, নিয়মিত যত্নই চুল ভালো রাখার মূল উপায়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আরও পড়ুন
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
চুলে সাবান ব্যবহার করলে কী হয়
চুলের জেল্লা ফেরাতে তেল মাখুন ঠিক সময়ে 
ডাবের পানি কতক্ষণ ভালো থাকে, জানুন সংরক্ষণের সঠিক নিয়ম