ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বেশি চিবিয়ে খেলেই বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

খাবার ভালোভাবে চিবিয়ে খেলে শুধু হজমই ভালো হয় না, বাড়তে পারে স্মৃতিশক্তিও— এমনটাই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায়। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষক ম্যাটস ট্রুলসন ও অভিষেক কুমার জানিয়েছেন, বেশি চিবানোর ফলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

গবেষকদের মতে, চিবানোর সময় মুখ ও চোয়ালের নড়াচড়া মস্তিষ্কে অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছাতে সাহায্য করে। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, মস্তিষ্ককে সচল রাখে, কমায় মানসিক চাপ, এবং ভুলে যাওয়ার ঝুঁকিও কমতে পারে। বিশেষ করে দাঁতের স্বাস্থ্য ও স্মৃতিশক্তির মধ্যে সম্পর্ক রয়েছে বলেও তারা উল্লেখ করেছেন।

নেদারল্যান্ডসের ইউট্রেখট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষক আন্দ্রিস ভ্যান ডার বিল্ট বলেছেন, চিবানো হলো হজমের প্রথম ধাপ। খাবার ভালোভাবে চিবালে তা সহজে হজম হয় এবং পেট ফাঁপা বা অস্বস্তির ঝুঁকি কমে।

আরও পড়ুন

এছাড়া ইউরোপের ১৪টি দেশের ৫০ বছরের বেশি বয়সী প্রায় ২৮ হাজার মানুষের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, যাদের চিবানোর ক্ষমতা ভালো ছিল, তাদের স্মৃতিশক্তি ও হিসাব করার দক্ষতাও তুলনামূলক ভালো ছিল।

গবেষণায় আরও দেখা গেছে, ধীরে ধীরে ও বেশি চিবিয়ে খেলে পেট দ্রুত ভরে যায়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।

বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার তাড়াহুড়া করে গিলে না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া উচিত। এতে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি মস্তিষ্কও থাকবে আরও সতেজ ও সক্রিয়।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে মহৌষধ দিনের আলো